BN

রদ্রির ইনজুরি আপডেট দিলেন গুয়ার্দিওলা

রদ্রির ইনজুরি আপডেট দিলেন গুয়ার্দিওলা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পরও পুরোপুরি ফিটনেস ফিরে পাননি ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পরও পুরোপুরি ফিটনেস ফিরে পাননি ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। হাঁটুর ব্যথায় ভুগছেন এই স্প্যানিশ ফুটবলার। কোচ পেপ গুয়ার্দিওলা জানিয়েছেন, এই কারণেই বার্নলির বিপক্ষে ম্যাচে রদ্রি খেলতে পারেননি।

শনিবার ইতিহাদ স্টেডিয়ামে বার্নলিকে ৫-১ গোলে হারানো ম্যাচের স্কোয়াডে ছিলেন না রদ্রি। ২০২৪ সালের সেপ্টেম্বরে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোট পান ব্যালন দ’ জয়ী রদ্রি।

লম্বা বিরতির পর গত মৌসুমের শেষদিকে মাঠে ফেরেন তিনি। জুন-জুলাইয়ের ক্লাব বিশ্বকাপেও অংশগ্রহণ করেন। তবে এবারের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে উলভসের বিপক্ষে খেলতে পারেননি ফিটনেস সমস্যার কারণে।

দ্বিতীয় ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে মাত্র ১৫ মিনিট খেলার সুযোগ পান। পরে ম্যানচেস্টার ইউনাইটেড, নাপোলি ও আর্সেনালের বিপক্ষে টানা তিন ম্যাচে শুরুর একাদশে খেলেন এবং ছন্দে ফেরার আভাস দেন। কিন্তু বার্নলির বিপক্ষে আবারও হাঁটুর ব্যথা তাকে মাঠের বাইরে রাখে।

কোচ পেপ গুয়ার্দিওলা সোমবার নিশ্চিত করেন, রদ্রির অনুপস্থিতির কারণ ছিল হাঁটুর তীব্র ব্যথা। তিনি বলেন,
“রদ্রি অনুশীলন করছিল এবং হঠাৎ বলল, ‘আমি খেলতে পারব না। আমার হাঁটুতে অনেক ব্যথা।’ আমি তখন বললাম, যদি পারছ না, তবে খেলতে হবে না।”

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার মোনাকোর বিপক্ষে মুখোমুখি হবে সিটি। তবে রদ্রি এই ম্যাচে খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিতভাবে জানাতে পারছেন না গুয়ার্দিওলা।
“আমি এখনো নিশ্চিত নই, তার ফিটনেস নিয়ে আমি জানি না।”

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে বড় এক সুখবর পেল

ঘানা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে ফেরার পথে এক ভয়াবহ

নিউজিল্যান্ডের এই দলটি দ্বিতীয় বা তৃতীয় সারির হলেও স্কোয়াডের

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে বড় এক সুখবর পেল পিএসজি।

ফুটবল

ঘানা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে ফেরার পথে এক ভয়াবহ ডাকাতির

ক্রিকেট

নিউজিল্যান্ডের এই দলটি দ্বিতীয় বা তৃতীয় সারির হলেও স্কোয়াডের সবারই

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র ৬০ দিন।