BN

চোটের শঙ্কা ভুলে মাঠে ফিরলেন কেইন

চোটের শঙ্কা ভুলে মাঠে ফিরলেন কেইন

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন জানান, চোট পাওয়া স্থানে আবার আঘাত লাগলেও তার

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন জানান, চোট পাওয়া স্থানে আবার আঘাত লাগলেও তার জাতীয় দলের খেলার ওপর কোনো সংশয় নেই। ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়লেও কেইন নিশ্চিত করেছেন, আন্তর্জাতিক বিরতিতে তিনি দলের সঙ্গে যোগ দেবেন যথাসময়ে।

শনিবার বুন্ডেসলিগায় আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেছেন লুইস দিয়াস, অন্য একটি গোল করেছেন ছন্দে থাকা কেইন।

চলতি মৌসুমে প্রথম ৬ ম্যাচে ৩২ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার ১১ গোল করেছেন। বুন্ডেসলিগার ইতিহাসে কেউ এত দ্রুত প্রথম ৬ ম্যাচে এত গোল করতে পারেনি।

ম্যাচের শেষ মুহূর্তটি ভালো কাটেনি কেইনের জন্য। ৮৫তম মিনিটে দুই প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষের পর মাঠ ছাড়তে দেখা যায় তাকে। তবে এরপরও বায়ার্ন সমর্থকদের সামনে লাফাতে দেখা গেছে তাকে, পায়ে বরফের প্যাক বাঁধা অবস্থায়।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে কেইন বলেন, “না, আমি ঠিক আছি। সোমবারের জন্যও প্রস্তুত। স্রেফ হাড়ে একটু লেগেছে। কয়েক সপ্তাহ আগে একই স্থানে চোট পেয়েছিলাম, যা প্রায় সেরে উঠছিল। এবার সেখানে আবার আঘাত লেগেছে। কয়েক দিনের মধ্যে পুরোপুরি ঠিক হয়ে যাবে।”

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে

ক্রিকেট

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রিকেট

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে কথা

ক্রিকেট

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে দাঁড়ানোটা

ক্রিকেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসার