BN

ইউভেন্টাসের নতুন কোচ হিসেবে লুসিয়ানো স্পালেত্তি

ইউভেন্টাসের নতুন কোচ হিসেবে লুসিয়ানো স্পালেত্তি

সেরি আ ক্লাব ইউভেন্টাস নতুন কোচ হিসেবে লুসিয়ানো স্পালেত্তিকে বেছে নিয়েছে, এমন

সেরি আ ক্লাব ইউভেন্টাস নতুন কোচ হিসেবে লুসিয়ানো স্পালেত্তিকে বেছে নিয়েছে, এমন খবর প্রকাশ করেছে ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো। তবে ক্লাবটি এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। আশা করা হচ্ছে, বুধবার বা বৃহস্পতিবার এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হতে পারে।

টানা আট ম্যাচে জয় না পাওয়ায় গত সোমবার কোচ ইগর টুডোরকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় ইউভেন্টাস। নতুন কোচ নিয়ে রয়টার্সের অনুরোধের জবাবে ক্লাবের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইতালির সাবেক প্রধান কোচ গত মঙ্গলবার জানিয়েছিলেন, ইউভেন্টাসের কোচিং শূন্যপদ নিয়ে তার সঙ্গে এখনও কেউ যোগাযোগ করেনি। তবে ইতালি জাতীয় দলের পারফরম্যান্সে হতাশার পর তিনি আবার কোচিংয়ে ফিরতে আগ্রহী।

মিলানে এক অনুষ্ঠানে স্পালেত্তি বলেন, “যেকোনো কোচই ইউভেন্টাসের কোচের দায়িত্ব নিয়ে খুশি হবেন।”

সেরি আ অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ১১টায় উদিনেজের বিপক্ষে মাঠে নামবে ইউভেন্টাস। ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই ম্যাচের পর নতুন কোচের আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে ইউভেন্টাস আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সিরি আ-র অষ্টম স্থানে অবস্থান করছে। শীর্ষে থাকা নাপোলির সঙ্গে তাদের ব্যবধান ৯ পয়েন্ট।

সর্বশেষ সংবাদ

ম্যানচেস্টার সিটির দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে যোগ

আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি

আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই

ফুটবল

ম্যানচেস্টার সিটির দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে যোগ হলো

ক্রিকেট

আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল

ক্রিকেট

আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই শুরু

ক্রিকেট

ঘরোয়া ক্রিকেটে মারকুটে ব্যাটিং আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সামর্থ্যের প্রমাণ দিয়ে