BN

ইডেনে টেস্টের নিরাপত্তা জোরদার দিল্লি বিস্ফোরণে

ইডেনে টেস্টের নিরাপত্তা জোরদার দিল্লি বিস্ফোরণে

গতকাল সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ

গতকাল সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। এই ঘটনার পর কলকাতা পুলিশ ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু ইডেন গার্ডেনে নিরাপত্তা জোরদার করেছে।

১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টেস্টের জন্য দুই দলই ইতিমধ্যেই কলকাতায় অবস্থান করছে। পুরো সফরের সময় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৫২ মিনিটের দিকে লালকেল্লার কাছে একটি ধীরগতির গাড়ি সিগন্যালের কাছে থামার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, বিস্ফোরণের ধাক্কায় আশপাশের আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বিস্ফোরক রাসায়নিকগুলোকে দিল্লিজুড়ে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, এই ঘটনার পর কলকাতা পুলিশ দুই দলের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে। খেলোয়াড়দের যাতায়াত, অনুশীলন এবং ম্যাচ চলাকালীন সময় কঠোর নজরদারি থাকবে। ইডেন গার্ডেনের আশেপাশে যানবাহন থামিয়ে তল্লাশি এবং সিসিটিভি নজরদারি বাড়ানো হয়েছে।

কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা আগামী মঙ্গলবার নিজে ইডেন গার্ডেন পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন। খেলোয়াড়, কর্মকর্তা এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) পুলিশ প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এছাড়া দুই দলের হোটেলেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

গতকাল সিএবি কর্মকর্তাদের সঙ্গে পুলিশের যৌথ বৈঠকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ নভেম্বর গুয়াহাটিতে শুরু হবে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

বিস্ফোরণের ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত অরুণ জেটলি স্টেডিয়ামেও সতর্কতা জোরদার করা হয়েছে। এখানে রঞ্জি ট্রফির দিল্লি বনাম জম্মু ও কাশ্মীর ম্যাচ চলছিল এবং নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে বলে ইন্ডিয়া টুডে জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘ ৯ দিন

জাতীয় দল হোক বা অনূর্ধ্ব-১৯, গত এক বছরে আইসিসির

আসন্ন বাংলাদেশ সফর, আইপিএল এবং পিএসএলের ধকল সামলাতে নিয়মিত

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘ ৯ দিন কলকাতায়

ক্রিকেট

জাতীয় দল হোক বা অনূর্ধ্ব-১৯, গত এক বছরে আইসিসির প্রায়

ক্রিকেট

আসন্ন বাংলাদেশ সফর, আইপিএল এবং পিএসএলের ধকল সামলাতে নিয়মিত ক্রিকেটারদের

ক্রিকেট

২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের যাত্রা শুরু হচ্ছে পাকিস্তানের