BN

ফিফা বেস্ট অ্যাওয়ার্ডসের মঞ্চ হতে যাচ্ছে দুবাই

ফিফা বেস্ট অ্যাওয়ার্ডসের মঞ্চ হতে যাচ্ছে দুবাই

টানা তৃতীয়বারের মতো মধ্যপ্রাচ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফার এই মর্যাদাপূর্ণ আয়োজন। ফিফা

টানা তৃতীয়বারের মতো মধ্যপ্রাচ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফার এই মর্যাদাপূর্ণ আয়োজন।

ফিফা বর্ষসেরা পুরস্কার বিতরণীর আগামী বছরের আসর ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

প্রতি বছর এই অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ও নারী ফুটবলার, বর্ষসেরা পুরুষ ও নারী কোচ, বর্ষসেরা দলসহ বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের পুরস্কৃত করা হয়। ফুটবলপ্রেমী, ক্রীড়া সাংবাদিকদের পাশাপাশি বিশ্বের সব জাতীয় দলের অধিনায়ক ও কোচদের ভোটে এসব সেরা নির্বাচন করা হয়।

দুবাইয়ে সোমবার অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্পোর্টস সামিটে ইনফান্তিনো বলেন,
“আমি ঘোষণা দিচ্ছি, সেরা খেলোয়াড়, কোচ ও দলগুলোকে সম্মানিত করতে আমরা একটি নতুন অংশীদারিত্বে পৌঁছেছি।”

তিনি আরও যোগ করেন,
“আমরা এই খেলাকে উপভোগ করেছি এবং সামনে ফুটবলের মাধ্যমে পুরো বিশ্বকে আরও বেশি ঐক্যবদ্ধ করতেও আনন্দ পাব।”

উল্লেখ্য, ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’–এর সর্বশেষ দুই আসরও অনুষ্ঠিত হয়েছে মধ্যপ্রাচ্যে। মাত্র কয়েক সপ্তাহ আগে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উসমান দেম্বেলে বর্ষসেরা পুরুষ ফুটবলার এবং আইতানা বনমাতি বর্ষসেরা নারী ফুটবলার হিসেবে নির্বাচিত হন। এর আগের বছর, ২০২৪ সালেও দোহাতেই বসেছিল এই আয়োজন।

সর্বশেষ সংবাদ

ম্যানচেস্টার সিটির দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে যোগ

আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি

আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই

ফুটবল

ম্যানচেস্টার সিটির দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে যোগ হলো

ক্রিকেট

আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল

ক্রিকেট

আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই শুরু

ক্রিকেট

ঘরোয়া ক্রিকেটে মারকুটে ব্যাটিং আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সামর্থ্যের প্রমাণ দিয়ে