BN

মাল্লার ঘরোয়া জাদু নিয়ে বিশ্বকাপে ডাকা হলো

মাল্লার ঘরোয়া জাদু নিয়ে বিশ্বকাপে ডাকা হলো

প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন নেপালের অফ স্পিনার শের মাল্লা। নেপাল প্রিমিয়ার

প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন নেপালের অফ স্পিনার শের মাল্লা।

নেপাল প্রিমিয়ার লিগের এবারের আসরের সফলতম বোলারদের একজন হলেন শের মাল্লা। এই অসাধারণ পারফরম্যান্সই খুলে দিয়েছে তার জাতীয় দলের দরজা। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন এই অফ স্পিনার।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেপাল। বৈশ্বিক আসরে তাদের নেতৃত্ব দেবেন রোহিত পাউডেল।

রোহিতের অধিনায়কত্বে বিশ্বকাপ বাছাইয়ে সফল হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে নেপাল। তবে বাছাইয়ের ওই দলে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার কুশাল মাল্লা ও পেসার মোহাম্মাদ আদিল আলাম।

লাম্বিনি লায়ন্সের হয়ে নেপাল প্রিমিয়ার লিগে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন শের মাল্লা। ফাইনালে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

১০ ম্যাচে ১৭ উইকেট শিকার করে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ছিলেন ২৩ বছর বয়সী মাল্লা। তার সমান ১৭ উইকেট শিকার করেছেন নেপালের তারকা লেগ স্পিনার সান্দিপ লামিছানে। তবে আবিনাশ বোহারার জায়গা হয়নি, তিনিও পেয়েছিলেন ১৭ উইকেট।

দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান বাশির আহামাদ। নেপালের জার্সিতে এখন পর্যন্ত ৭ টি-টোয়েন্টি খেলায় একটি ফিফটি করেছেন, যেখানে সংগ্রহ ১২৩ রান। নেপাল প্রিমিয়ার লিগের শেষ আসরে ৯ ম্যাচে একটি ফিফটিতে ১৯১ রান এসেছে তার ব্যাট থেকে।

এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে নেপাল। ২০২৪ আসরে তারা গ্রুপ পর্বের সব ম্যাচ হেরে গিয়েছিল।

এবারের আসরে নেপাল ‘সি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ইতালি, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। আগামী ৮ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেপাল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নেপাল দল

রোহিত পাউডেল (অধিনায়ক), দিপেন্দ্রা সিং আইরি, সান্দিপ লামিছানে, কুশাল ভুর্তেল, আসিফ শেখ, সান্দিপ জোরা, আরিফ শেখ, বাশির আহামাদ, সম্পাল কামি, কারান কেসি, নান্দান ইয়াদাভ, গুলশান ঝা, লালিত রাজবানশি, শের মাল্লা, লোকেশ বাম।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে

ক্রিকেট

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রিকেট

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে কথা

ক্রিকেট

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে দাঁড়ানোটা

ক্রিকেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসার