BN

ব্যাট হাতে তিন ছক্কায় নতুন ইতিহাস খালেদের

ব্যাট হাতে তিন ছক্কায় নতুন ইতিহাস খালেদের

সিলেটের পরাজয়ের আগে দশ নম্বরে নেমে তিনটি ছক্কা হাঁকান সৈয়দ খালেদ আহমেদ।

সিলেটের পরাজয়ের আগে দশ নম্বরে নেমে তিনটি ছক্কা হাঁকান সৈয়দ খালেদ আহমেদ।

বল হাতে দিনটা ছিল তাঁর জন্য একেবারেই দুঃস্বপ্নের মতো। চার ওভারে ৫৫ রান দিয়ে এটি হয়ে দাঁড়ায় খালেদের ক্যারিয়ারের সবচেয়ে খরুচে বোলিং ম্যাচ। তবে ব্যাট হাতে নামার পর সেই হতাশার কিছুটা হলেও প্রলেপ দিতে পেরেছেন তিনি। মাঠে থাকা সিলেটের দর্শকদের খানিকটা আনন্দ দিয়েছেন, সঙ্গে গড়েছেন ছোট হলেও স্মরণীয় এক কীর্তি।

বুধবার বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচে সিলেট টাইটান্স হারলেও, শেষদিকে খালেদের ব্যাটিংয়ে ম্যাচে আসে সামান্য উত্তেজনা। দশ নম্বরে নেমে মাত্র ৯ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এই ইনিংসে তিনটি ছক্কা হাঁকান খালেদ।

বিপিএলের ইতিহাসে সব আসর মিলিয়ে দশ নম্বরে নেমে এক ইনিংসে তিনটি ছক্কা মারার নজির এটিই প্রথম।

এর আগে বিভিন্ন সময়ে দশ নম্বরে নেমে দুটি করে ছক্কা মেরেছেন আবু হায়দার, মাশরাফি বিন মুর্তজা, ওয়াহাব রিয়াজ, তানভির ইসলাম ও আকিফ জাভেদ। এর মধ্যে আবু হায়দার এই কীর্তি গড়েছেন দুই দফায়।

টি-টোয়েন্টি ক্রিকেটে দশ নম্বরে নেমে সবচেয়ে বেশি ছক্কার বিশ্বরেকর্ড থেকেও খুব একটা দূরে ছিলেন না খালেদ। এই রেকর্ডটি যৌথভাবে আছে মাঞ্জুলা জায়াওয়ার্ধানা ও আকাশ দীপের দখলে—দুজনই এক ইনিংসে পাঁচটি করে ছক্কা মেরেছেন।

২০১৯ সালে শ্রীলঙ্কার পুলিশ স্পোর্টস ক্লাবের হয়ে মাঞ্জুলা জায়াওয়ার্ধানা ৩৬ বলে ৫৮ রানের ইনিংসে মারেন পাঁচটি ছক্কা। অন্যদিকে গত ৩০ নভেম্বর বাংলার হয়ে পাঞ্জাবের বিপক্ষে মাত্র ৭ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংসে পাঁচটি ছক্কা হাঁকান পেসার আকাশ দীপ।

যদিও বিপিএলে দশ নম্বরে নেমে ছক্কার রেকর্ড এখন খালেদের দখলে, তবে এই পজিশনে সর্বোচ্চ রানের ইনিংসের তালিকায় তাঁর ওপরে আছেন একজন। গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খুলনা টাইটান্সের বিপক্ষে আকিফ জাভেদ খেলেছিলেন ১৮ বলে ৩২ রানের ইনিংস।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে

ক্রিকেট

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রিকেট

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে কথা

ক্রিকেট

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে দাঁড়ানোটা

ক্রিকেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসার