BN

বিশ্বকাপে জিম্বাবুয়ের কোচিং দলে বাংলাদেশের সাবেক বোলিং কোচ

বিশ্বকাপে জিম্বাবুয়ের কোচিং দলে বাংলাদেশের সাবেক বোলিং কোচ

টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়া কোর্টনি ওয়ালশ আগামী টি-টোয়েন্টি

টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়া কোর্টনি ওয়ালশ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন।

বাংলাদেশের সঙ্গে অধ্যায় শেষ হওয়ার পর নারী ক্রিকেটেই বেশি সময় কাজ করতে দেখা গেছে ওয়ালশকে। তবে এবার তাকে দেখা যাবে ছেলেদের বিশ্বকাপের মঞ্চে। বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিসেবে পরিচিত এই কিংবদন্তি পেসার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বোলিং ইউনিটের দায়িত্ব সামলাবেন।

টেস্ট ইতিহাসে ৫০০ উইকেটের মাইলফলক ছোঁয়া প্রথম বোলার ছিলেন ওয়ালশ। খেলোয়াড়ি জীবন শেষে নানা ভূমিকায় ক্রিকেটের সঙ্গে যুক্ত থেকেছেন তিনি। একসময় ওয়েস্ট ইন্ডিজের পুরুষ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের জাতীয় দলের বোলিং কোচ হিসেবে যোগ দেন এই সাবেক গতি তারকা।

২০১৯ বিশ্বকাপের মধ্য দিয়ে বাংলাদেশ অধ্যায়ের ইতি টানেন ওয়ালশ। এরপর তিনি ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচ হন। ২০২৪ সালে জিম্বাবুয়ে নারী দলের টেকনিক্যাল পরামর্শকের ভূমিকাতেও কাজ করেন তিনি।

জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি মনে করেন, বিশ্বকাপের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় ওয়ালশের অভিজ্ঞতা দলের জন্য হতে পারে বড় সম্পদ।

“আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আমাদের প্রস্তুতির অংশ হিসেবেই এমন একজনকে দলে যুক্ত করা জরুরি ছিল, যিনি জানেন বিশ্বমঞ্চে সফল হতে কী লাগে। কোর্টনির জ্ঞান, পেশাদারিত্ব এবং খেলোয়াড়দের মেন্টর হিসেবে তার দক্ষতা আমাদের বোলিং বিভাগকে সামনে থাকা চ্যালেঞ্জের জন্য আরও শক্ত ও কার্যকর করে তুলবে,” বলেন মাকোনি।

আসন্ন বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে জিম্বাবুয়ে। তাদের গ্রুপের অন্য দলগুলো হলো অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান এবং সহ-আয়োজক শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে কলম্বো ও পাল্লেকেলেতে। আগের আসরের বাছাইপর্ব থেকে বাদ পড়ার পর এবার আবার বিশ্বকাপের মূল মঞ্চে ফিরছে জিম্বাবুয়ে।

সর্বকালের অন্যতম সফল পেসার কোর্টনি ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২টি টেস্টে ৫১৯ উইকেট এবং ২০৫টি ওয়ানডেতে ২২৭ উইকেট শিকার করেছেন। কার্টলি অ্যামব্রোসের সঙ্গে তার বোলিং জুটি টেস্ট ইতিহাসে আজও কিংবদন্তি হয়ে আছে। ওয়ালশের ক্যারিয়ার শেষ হওয়ার সময় টি-টোয়েন্টি ক্রিকেটেরই অস্তিত্ব ছিল না।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে

ক্রিকেট

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রিকেট

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে কথা

ক্রিকেট

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে দাঁড়ানোটা

ক্রিকেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসার