BN

সিলেটকে হারিয়ে শিরোপার পথে রাজশাহী

সিলেটকে হারিয়ে শিরোপার পথে রাজশাহী

কেন উইলিয়ামসন ও জিমি নিশামের দৃঢ় জুটির পর বিনুরা ফার্নান্দোর আগুনে বোলিং—সব

কেন উইলিয়ামসন ও জিমি নিশামের দৃঢ় জুটির পর বিনুরা ফার্নান্দোর আগুনে বোলিং—সব মিলিয়ে বিপিএলের ফাইনালে জায়গা করে নিল রাজশাহী ওয়ারিয়র্স।

তিনটি ট্রানজিট পার হয়ে ম্যাচের দিন সকালে ঢাকায় পৌঁছান কেন উইলিয়ামসন। আর জাতীয় দলের ব্যস্ততা পাশ কাটিয়ে বিপিএল খেলতেই থেকে যান জিমি নিশাম। চাপের মুহূর্তে এই দুই কিউই তারকাই হয়ে ওঠেন রাজশাহীর ভরসা। বিপর্যয়ের মধ্যে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। এরপর বল হাতে ইনিংসের শুরু ও শেষ—দুই প্রান্তেই দুর্দান্ত পারফরম্যান্স দেখান বিনুরা ফার্নান্দো। তিন বিদেশি ক্রিকেটারের নৈপুণ্যেই ফাইনালের টিকিট নিশ্চিত করে রাজশাহী।

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে শিরোপার মঞ্চে পা রাখে রাজশাহী ওয়ারিয়র্স।

ব্যাটিংয়ে নেমে রাজশাহী ২০ ওভারে তোলে ১৬৫ রান। শুরুতে ঝড়ো ব্যাটিং করেন সাহিবজাদা ফারহান। ম্যাচের প্রথম বলেই ক্রিস ওকসকে চার মেরে ইনিংস শুরু করেন তিনি। দ্বিতীয় ওভারে খালেদের এক ওভারে দুটি চার ও একটি ছক্কা হাঁকান। তবে ইনিংস বড় করতে পারেননি, ২১ বলে ২৬ রান করে বিদায় নেন।

অন্য প্রান্তে ঝলক দেখান তানজিদ হাসান। নাসুম আহমেদকে ছক্কা মারার পর মইন আলির এক ওভারে তিনটি ছক্কা হাঁকান তিনি। পাওয়ার প্লেতে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৬১ রান। তবে আরেকটি ছক্কা মারতে গিয়ে ১৫ বলে ৩২ রান করে ফেরেন তানজিদ।

এরপরই ধস নামে রাজশাহীর ইনিংসে। মেহেদী হাসান মিরাজের টানা বলে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। শান্ত সুইপ খেলতে গিয়ে বোল্ড হন, আর পরের বলেই দুর্দান্ত ফিরতি ক্যাচে মুশফিককে ফেরান মিরাজ। টানা দুই ম্যাচে গোল্ডেন ডাক পান মুশফিক। এসএম মেহরবও শূন্য রানে ফিরলে মাত্র ১৮ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে রাজশাহীর স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৮০।

সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন উইলিয়ামসন ও নিশাম। শুরুতে সতর্ক ব্যাটিংয়ে ইনিংস গুছিয়ে নেন উইলিয়ামসন, আর নিশাম সহজাত আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগিয়ে নেন দলকে। ৭৭ রানের এই জুটি ভাঙে ১৯তম ওভারে। ক্রিস ওকসকে ছক্কা মারার পরের বলেই আউট হন নিশাম। ২৬ বলে ৪৪ রান করেন তিনি। উইলিয়ামসন অপরাজিত থাকেন ৩৮ বলে ৪৫ রানে, দুটি ছক্কা হাঁকিয়ে।

শেষ ওভারে তিনটি উইকেট পড়লেও রাজশাহী পৌঁছে যায় সম্মানজনক স্কোরে।

রান তাড়ায় শুরুতেই ধাক্কা খায় সিলেট। প্রথম ওভারেই ফিরে যান জাকির হাসান। এরপর বিনুরা ফার্নান্দো শূন্য রানে ফিরিয়ে দেন আরিফুল ইসলামকে। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিলেট।

পারভেজ হোসেন ইমনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে কিছুটা ঘুরে দাঁড়ায় তারা। দলের পঞ্চাশ রানের মধ্যে পারভেজের একার অবদান ছিল ৪০। স্যাম বিলিংস মূলত সঙ্গ দেন তাকে। তবে ৪৭ বলে ৬৯ রানের জুটি ভাঙে পারভেজের রান আউটে। ৩৪ বলে ৪৮ রান করে ফেরেন তিনি। ফিফটি না পেলেও টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে যান পারভেজ।

পরে মোহাম্মদ রুবেল দুর্দান্ত এক ডেলিভারিতে মইন আলিকে বোল্ড করে ফেরান। আফিফ হোসেন কিছুটা চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক মিরাজও চাপ সামলাতে ব্যর্থ হন। শেষ দিকে ক্রিস ওকস চেষ্টা করলেও সমীকরণ নাগালের বাইরে ছিল।

শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫৩ রানেই থামে সিলেটের ইনিংস।

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন বিনুরা ফার্নান্দো। বিপিএলে এই প্রথম চার উইকেট নেওয়ার স্বাদ পেলেন শ্রীলঙ্কান এই পেসার।

শুক্রবারের ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্সের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। গ্রুপ পর্বে শীর্ষে থাকা দুই দলই এবার লড়বে শিরোপার জন্য।

ফল: রাজশাহী ওয়ারিয়র্স ১২ রানে জয়ী

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে

ক্রিকেট

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রিকেট

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে কথা

ক্রিকেট

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে দাঁড়ানোটা

ক্রিকেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসার