BN

ভারতে বাংলাদেশ দলের জন্য হুমকি দেখছে না আইসিসি

ভারতে বাংলাদেশ দলের জন্য হুমকি দেখছে না আইসিসি

বাংলাদেশের দাবি মেনে ভেন্যু পরিবর্তন করা হলে আইসিসি ইভেন্টগুলোর মর্যাদা ক্ষুণ্ন হবে

বাংলাদেশের দাবি মেনে ভেন্যু পরিবর্তন করা হলে আইসিসি ইভেন্টগুলোর মর্যাদা ক্ষুণ্ন হবে এবং বৈশ্বিক সংস্থা হিসেবে আইসিসির নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়বে—এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

স্বাধীন নিরাপত্তা পর্যালোচনাসহ সব ধরনের নিরাপত্তা মূল্যায়ন বিবেচনায় নিয়ে আইসিসি জানিয়েছে, ভারতের নির্ধারিত ভেন্যুগুলোতে বাংলাদেশ দলের ক্রিকেটার, সংবাদকর্মী, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো ঝুঁকি বা বিশ্বাসযোগ্য হুমকি তারা দেখছে না। ফলে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু বা সূচিতে কোনো পরিবর্তন আসছে না বলেও স্পষ্ট করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসি বোর্ডের অনলাইন সভা শেষে গত বুধবার সন্ধ্যায় প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সূচি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচই ভারতে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে এসে এ ধরনের পরিবর্তন বাস্তবসম্মত নয়। পাশাপাশি আইসিসি বোর্ডের মতে, গ্রহণযোগ্য কোনো নিরাপত্তা হুমকি ছাড়া সূচি বা ভেন্যু বদলালে ভবিষ্যতের জন্য এমন একটি নজির তৈরি হবে, যা আইসিসি ইভেন্টগুলোর মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করবে এবং সংস্থাটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে।

সমস্যা সমাধানের লক্ষ্যে বিসিবির সঙ্গে একাধিক দফায় বৈঠক ও আলোচনা করেছে আইসিসি। পাশাপাশি স্তরভিত্তিক রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থাসহ বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনাও ভাগাভাগি করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আইসিসির এক মুখপাত্র জানান, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে, বিসিবি বারবার সেই বিষয়টিই সামনে এনেছে।

আইসিসির ওই মুখপাত্র বলেন,
“গত কয়েক সপ্তাহ ধরে বিসিবির সঙ্গে ধারাবাহিক ও গঠনমূলক আলোচনা করেছে আইসিসি। এর মূল উদ্দেশ্য ছিল টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা। এই সময়ে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন, ভেন্যুভিত্তিক পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা এবং আয়োজক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আশ্বাসসহ বিস্তারিত তথ্য বিসিবির সঙ্গে ভাগাভাগি করা হয়েছে। প্রতিটি মূল্যায়নেই ধারাবাহিকভাবে উঠে এসেছে—ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা বা সুরক্ষার ক্ষেত্রে কোনো বিশ্বাসযোগ্য কিংবা যাচাইযোগ্য হুমকি নেই।”

তিনি আরও বলেন,
“এই সব প্রচেষ্টার পরও বিসিবি তাদের অবস্থান থেকে সরে আসেনি এবং বারবার টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টিকে এক ক্রিকেটারের একটি ঘরোয়া লিগে অংশগ্রহণসংক্রান্ত একক, বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক ঘটনার সঙ্গে যুক্ত করেছে। এই ঘটনার সঙ্গে টুর্নামেন্টের নিরাপত্তা কাঠামো কিংবা আইসিসি মেনস টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের শর্তাবলির কোনো সম্পর্ক নেই।”

আইসিসির মুখপাত্রের মতে, বাংলাদেশের দাবি মেনে ভেন্যু পরিবর্তন করা হলে ভবিষ্যতের জন্য তা ভালো দৃষ্টান্ত হবে না।

তিনি বলেন,
“আইসিসির ভেন্যু ও সূচি সংক্রান্ত সিদ্ধান্ত নিরপেক্ষ হুমকি মূল্যায়ন, আয়োজক দেশের নিশ্চয়তা এবং টুর্নামেন্টে সম্মত অংশগ্রহণের শর্তের ভিত্তিতে নেওয়া হয়, যা ২০টি অংশগ্রহণকারী দেশের সবার জন্যই সমভাবে প্রযোজ্য। বাংলাদেশ দলের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে—এমন কোনো স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন না থাকায় ম্যাচ স্থানান্তর করা সম্ভব নয়।”

তিনি আরও যোগ করেন,
“এতে অন্য দল ও বিশ্বজুড়ে থাকা সমর্থকদের জন্য বড় ধরনের লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে। একই সঙ্গে এমন নজির সৃষ্টি হবে, যা আইসিসির শাসনব্যবস্থার নিরপেক্ষতা, ন্যায্যতা ও সততাকে ক্ষুণ্ন করার ঝুঁকি তৈরি করবে।”

শেষে আইসিসি জানায়,
“সদিচ্ছা নিয়ে কাজ করা, অভিন্ন মানদণ্ড বজায় রাখা এবং বৈশ্বিক ক্রিকেটের সামগ্রিক স্বার্থ রক্ষায় আইসিসি প্রতিশ্রুতিবদ্ধ।”

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে

ক্রিকেট

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রিকেট

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে কথা

ক্রিকেট

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে দাঁড়ানোটা

ক্রিকেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসার