BN

টানা তিন ম্যাচ জিতে সুপার সিক্সে বাংলাদেশ

টানা তিন ম্যাচ জিতে সুপার সিক্সে বাংলাদেশ

উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে একের পর এক দাপুটে পারফরম্যান্সে এগিয়ে চলেছে নিগার

উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে একের পর এক দাপুটে পারফরম্যান্সে এগিয়ে চলেছে নিগার সুলতানার দল। যুক্তরাষ্ট্র ও পাপুয়া নিউ গিনিকে হারানোর পর এবার নামিবিয়ার বিপক্ষে প্রত্যাশিত বড় জয় তুলে নিল বাংলাদেশ।

দুই দলের শক্তি, অভিজ্ঞতা ও সামর্থ্যের পার্থক্য মাঠের খেলাতেই স্পষ্ট হয়ে ওঠে। ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায় লড়াইয়ের মতো পুঁজি গড়ার পর, মেঘলা ও রাবেয়ার নেতৃত্বে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে নামিবিয়াকে একেবারেই চাপে ফেলে দেয় বাংলাদেশ।

নেপালের কীর্তিপুরে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে ৮০ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়া গুটিয়ে যায় মাত্র ৬৪ রানে। এই জয়ের মাধ্যমে টানা তিন ম্যাচ জিতে সুপার সিক্স নিশ্চিত করে নিগার সুলতানার দল।

ব্যাট হাতে বাংলাদেশ খুব একটা ঝলক দেখাতে পারেনি। দলের কেউই ৩০ রানের ঘর ছুঁতে পারেননি। সর্বোচ্চ ২৭ রান আসে সোবহানা মোস্তারির ব্যাট থেকে। দুই ছক্কা ও এক চারে ২৩ বলে এই রান করেন তিনি। তবে সবাই মিলে অবদান রাখায় দেড়শর কাছাকাছি পৌঁছায় দলের সংগ্রহ।

বল হাতে পুরো ম্যাচে আধিপত্য দেখান বোলাররা। বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে চার উইকেট নেন। ক্যারিয়ার সেরা এই বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি। লেগ স্পিনার রাবেয়া খান ছিলেন আরও কিপটে—চার ওভারে মাত্র পাঁচ রান দিয়ে নেন তিন উইকেট। ফাহিমা খাতুনও তিন উইকেট শিকার করেন ১২ রানের বিনিময়ে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। জুয়ায়রিয়া ফেরদৌস ও শারমিন আক্তার দ্রুতই ফিরে যান। আগ্রাসী শুরু করা দিলারা আক্তার ২৫ রান করে বিদায় নেন। এরপর অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে সোবহানা মোস্তারির ৪৬ রানের জুটি কিছুটা স্থিতি এনে দেয়। নিগার ২১ রান করে ফিরলেও শেষ দিকে রাবেয়ার ছোট ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।

লক্ষ্য তাড়ায় নামিবিয়া শুরু থেকেই উইকেট হারাতে থাকে। রাবেয়া ও মেঘলার আঘাতে নিয়মিত বিরতিতে ভাঙে তাদের ব্যাটিং লাইনআপ। অধিনায়ক সুনে ভিটমান সর্বোচ্চ ১৯ রান করলেও, অন্য কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। সাত ব্যাটারই পাঁচ রানের আগেই ফিরে যান।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শনিবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

  • বাংলাদেশ: ২০ ওভারে ১৪৪/৭
    (দিলারা ২৫, নিগার ২১, সোবহানা ২৭, স্বর্ণা ২৩; সাইমা ২ উইকেট)
  • নামিবিয়া: ১৭.৫ ওভারে ৬৪
    (ভিটমান ১৯; মেঘলা ৪/১৪, রাবেয়া ৩/৫, ফাহিমা ৩/১২)

ফল: বাংলাদেশ ৮০ রানে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: সানজিদা আক্তার মেঘলা

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে

ক্রিকেট

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রিকেট

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে কথা

ক্রিকেট

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে দাঁড়ানোটা

ক্রিকেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসার