BN

সহজ জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

সহজ জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাপুটে জয় তুলে

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে আগে প্রতিপক্ষকে দুইশর আগেই থামিয়ে দেয় যুব টাইগাররা। পরে অধিনায়ক আজিজুল হাকিমের ফিফটি ও সতীর্থদের কার্যকর ব্যাটিংয়ে অনায়াস জয় পেয়ে সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

শুক্রবার হারারেতে অনুষ্ঠিত ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। ২০০ রানের লক্ষ্য তারা টপকে যায় ৫১ বল হাতে রেখেই।

লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের ব্যাটাররা শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। দলের সবাই দুই অঙ্কের ঘরে রান করেন। তিন নম্বরে নেমে অধিনায়ক আজিজুল হাকিম খেলেন সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস, যেখানে ছিল দুটি ছক্কা ও দুটি চার। ওপেনার জাওয়াদ আবরার করেন ৪৭ রান—তার ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৫টি চার।

তবে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন পেসার ইকবাল হোসেন। ৪১ রানে ৩ উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যাটিং ধসের মূল নায়ক ছিলেন তিনি। এছাড়া আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেন দুটি করে উইকেট নিয়ে দলের জয়ের ভিত গড়ে দেন।

টস জিতে ফিল্ডিং নেওয়ার পর শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে চাপে রাখে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় ওভারে ইকবাল হোসেন ও আল ফাহাদের আঘাতে মাত্র ৬ রানেই ২ উইকেট হারায় যুক্তরাষ্ট্র।

তৃতীয় উইকেটে সাহিল গার্গ ও উৎকার্ষ শ্রিভাস্তাভা ৫১ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৬০ বলে ৩৫ রান করা সাহিলকে ফিরিয়ে জুটি ভাঙেন শাহরিয়ার আহমেদ। এরপর শিভ শানিও একই স্পিনারের শিকার হন।

কিছুক্ষণ পর শ্রিভাস্তাভার স্টাম্প ভেঙে দেন ইকবাল। এক ছক্কা ও তিন চারে যুক্তরাষ্ট্র অধিনায়ক করেন ৩৯ রান। দ্রুত আরও দুই উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্রের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১২৮।

একপ্রান্তে লড়াই চালিয়ে যান আদনিত ঝাম্ব। ৫৮ বলে ফিফটি পূর্ণ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। তার ব্যাট থেকে আসে ৬৮ রান, যেখানে ছিল একটি ছক্কা ও তিনটি চার।

আদনিতের সঙ্গে ৪৩ রানের জুটি গড়া আদিত কাপ্পাকে ফিরিয়ে যুব ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন আল ফাহাদ। মাত্র ২৫ ম্যাচে এই মাইলফলক ছোঁয়েন তিনি। এর আগে ২৬ ম্যাচে ৫০ উইকেট নিয়ে রেকর্ডটি ছিল ভারতের বিজয়কুমার ইয়ো মাহেশের।

জবাবে ব্যাট করতে নেমে জাওয়াদ আবরার ও রিফাত বেগ বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন। উদ্বোধনী জুটি থেকে আসে ৭৮ রান। পাওয়ার প্লের শেষ ওভারে জাওয়াদ বিদায় নিলে ভাঙে সেই জুটি। সাহিলের বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন তিনি।

এরপর দ্রুতই সাজঘরে ফেরেন রিফাত বেগ (৩০)। তবে আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকির দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ থাকে বাংলাদেশের হাতেই।

৬৩ বলে ফিফটি স্পর্শ করা আজিজুল জয় থেকে মাত্র ২৪ রান দূরে থাকতে আউট হলেও তাতে জয়ে কোনো বাধা আসেনি। শেষ দিকে রিজান হোসেন ও কালাম সিদ্দিকি নির্বিঘ্নে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। রিজান অপরাজিত থাকেন ২০ রানে, কালাম করেন অপরাজিত ৩০ রান।

সংক্ষিপ্ত স্কোর

  • যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ১৯৯
  • বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪১.৩ ওভারে ২০১/৩

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ইকবাল হোসেন

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে

ক্রিকেট

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রিকেট

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে কথা

ক্রিকেট

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে দাঁড়ানোটা

ক্রিকেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসার