BN

ভারত সব দিক থেকেই নাজেহাল হয়েছে

ভারত সব দিক থেকেই নাজেহাল হয়েছে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যাচ্ছেতাই হারের পর ভারতীয় দলের অদ্ভুত সব সিদ্ধান্তে রীতিমতো

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যাচ্ছেতাই হারের পর ভারতীয় দলের অদ্ভুত সব সিদ্ধান্তে রীতিমতো অগ্নিশর্মা হয়ে আছেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী তারকা কৃষ্ণামাচারি শ্রীকান্ত। তার মতে, ভারত কেবল হারেনি, বরং উল্টোপাল্টা সিদ্ধান্তের কারণে প্রোটিয়াদের কাছে সব দিক থেকে অপদস্থ হয়েছে।

আহমেদাবাদে ৯১ হাজার দর্শকের সামনে শুরুটা দারুণ ছিল ভারতের। মাত্র ২০ রানেই তুলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট। কিন্তু সেই চাপ আর ধরে রাখা যায়নি। মিলার ও ব্রেভিসের ব্যাটে চড়ে ১৮৭ রানের পাহাড় গড়ে প্রোটিয়ারা। জবাব দিতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ; গুটিয়ে যায় মাত্র ১১১ রানে।

ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুললেন শ্রীকান্ত

নিজের ইউটিউব চ্যানেলে ইশান কিষান ও আভিশেক শার্মাদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে শ্রীকান্ত বলেন:

“ইশান কিষান আগের বলেই আউট হতে হতে বাঁচল, ঠিক পরের বলেই আবার অহেতুক স্লগ করতে গেল! রিঙ্কু সিং তো যেখানেই নামছে, এক অংকেই আউট হয়ে যাচ্ছে। দ্বিপাক্ষিক সিরিজ জেতা সহজ, কিন্তু আইসিসি টুর্নামেন্ট অন্য জিনিস। ব্যাটাররা এখন নিজেদের ধরন নিয়েই দ্বিধায় পড়ে যাবে। আর আভিশেক শার্মা তো এই ম্যাচেই স্ট্রাইকার থেকে নন-স্ট্রাইকার হয়ে গেলেন!”

ব্যাটিং অর্ডার নিয়ে তুলোধুনো

টিম ম্যানেজমেন্টের ‘অযৌক্তিক’ সব সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে ৪৩ টেস্ট খেলা এই সাবেক তারকা বলেন:

“সূর্যকুমার যাদব বড় ভুল করেছে। তার উচিত ছিল তিনে নামা। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের এই আলাপটাই ফালতু। এই কারণেই হার্দিক পান্ডিয়াকে সাত নম্বরে নামতে হলো! দিনশেষে জেতার জন্য ভালো ক্রিকেট আর সঠিক মানসিকতা লাগে।”

সবশেষে শ্রীকান্ত আক্ষেপ করে বলেন, ভারত সাধারণত অন্যদের সাথে যা করে, আজ নিজেদের ভাগ্যেই তা জুটেছে। বিশেষ করে চাপের মুখে হার্দিক যেখানে পাঁচে ভালো খেলে, তাকে সাতে নামানোর সিদ্ধান্তকে তিনি স্রেফ ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

দেড় যুগ বা ১৮ বছর পর দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যাচ্ছেতাই হারের পর ভারতীয় দলের অদ্ভুত

মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইন্টার

ক্রিকেট

দেড় যুগ বা ১৮ বছর পর দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে আবার

ফুটবল

মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইন্টার মায়ামি

ক্রিকেট

অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটে এক যুগের অবসান হতে চলেছে। কিংবদন্তি অ্যালিসা

ক্রিকেট

আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের পারফরম্যান্স দেখে বেশ চটেছেন কিংবদন্তি