BN

ইনজুরিতে কপাল পুড়ল ক্লার্কের আর নিউজিল্যান্ড দলে বেন লিস্টার

ইনজুরিতে কপাল পুড়ল ক্লার্কের আর নিউজিল্যান্ড দলে বেন লিস্টার

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের আগে কিউই স্কোয়াডে বড় এক পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের আগে কিউই স্কোয়াডে বড় এক পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে সফর থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার ক্রিশ্চিয়ান ক্লার্ক আর তার জায়গায় দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার বেন লিস্টার।

বর্তমানে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে থাকা ক্লার্ক শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের তালু ফেটে চোট পান। চলতি বছরের শুরুতে ভারত সফরে তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টি খেলে নিউজিল্যান্ডের সাদা বলের ক্রিকেটে নিজের জায়গা করে নিচ্ছিলেন এই তরুণ অলরাউন্ডার।

অন্যদিকে তার স্থলাভিষিক্ত হওয়া বেন লিস্টারও এখন শ্রীলঙ্কায় ‘এ’ দলের সঙ্গেই আছেন। নিউজিল্যান্ডের হয়ে ৩টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকা লিস্টার সর্বশেষ ২০২৪ সালে পাকিস্তান সফরে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন।

এদিকে নিউজিল্যান্ডের আরেক পেসার বেন সেয়ার্সকে নিয়ে একটি বিশেষ তথ্য জানিয়েছে কিউই ক্রিকেট বোর্ড। পাকিস্তানের পিএসএলে রাওয়ালপিন্ডিজ দলের হয়ে খেলার চুক্তিবদ্ধ হওয়ায় তিনি বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজে থাকছেন না। তবে টি-টোয়েন্টি সিরিজের আগে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। রাওয়ালপিন্ডিজ তাদের প্রথম চার ম্যাচের সবকটিতে হেরে প্লে-অফের দৌড় থেকে প্রায় ছিটকে যাওয়ায় ধারণা করা হচ্ছে যে দ্বিতীয় টি-টোয়েন্টি থেকেই সেয়ার্সকে পাওয়া যাবে।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে ওয়ানডে স্কোয়াডে সেয়ার্সের কোনো বিকল্প নেওয়া হচ্ছে না। এই সফরের মাধ্যমেই ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন ম্যাথিউ ফিশার উইল ও’রোক এবং ব্লেয়ার টিকনার। ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় সংস্করণেই কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

বিদ্যুৎ সাশ্রয়ে বাংলাদেশ সরকারের উদ্যোগকে সম্মান জানিয়ে এই সিরিজের ম্যাচগুলো নির্ধারিত সময়ের অনেকটা আগেই শুরু হবে। আগামী ১৭ এপ্রিল ঢাকায় প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই।

সর্বশেষ সংবাদ

পেশোয়ার জালমিতে শরীফুল ইসলাম ও নাহিদ রানা, আর লাহোর

কাঁধের ইনজুরির কারণে পিএসএল ২০২৬ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের

জিরোনার বিপক্ষে ঘরের মাঠে পয়েন্ট হারানোর পর আরও একবার

ক্রিকেট

পেশোয়ার জালমিতে শরীফুল ইসলাম ও নাহিদ রানা, আর লাহোর কালান্দার্সে

ক্রিকেট

কাঁধের ইনজুরির কারণে পিএসএল ২০২৬ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার

ফুটবল

জিরোনার বিপক্ষে ঘরের মাঠে পয়েন্ট হারানোর পর আরও একবার রেফারি

ক্রিকেট

পেশাওয়ার জালমির বিপক্ষে বোলিংয়ের শুরু ও শেষটা দারুণভাবে রাঙালেন লাহোর