BN

বিশ্বকাপ স্বপ্ন শেষ মিলিতাওয়ের আর পাঁচ মাসের জন্য মাঠের বাইরে ব্রাজিলিয়ান তারকা

বিশ্বকাপ স্বপ্ন শেষ মিলিতাওয়ের আর পাঁচ মাসের জন্য মাঠের বাইরে ব্রাজিলিয়ান তারকা

রিয়াল মাদ্রিদ আর ব্রাজিল জাতীয় দল—দুই শিবিরের জন্যই এল বিশাল এক দুঃসংবাদ।

রিয়াল মাদ্রিদ আর ব্রাজিল জাতীয় দল—দুই শিবিরের জন্যই এল বিশাল এক দুঃসংবাদ। হ্যামস্ট্রিংয়ের গুরুতর চোটের কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে এদের মিলিতাওকে, যার ফলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই তারকা ডিফেন্ডার। ক্লাবের হয়ে এই মৌসুমের বাকি ম্যাচগুলো তো বটেই, এমনকি আগামী বিশ্বকাপেও তাঁর খেলা হচ্ছে না।

মঙ্গলবার রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে মিলিতাওয়ের অস্ত্রোপচারের খবরটি নিশ্চিত করেছে। ক্লাবটি জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই তাঁর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।

২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক গত সপ্তাহে আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচে চোট পান। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের চ্যালেঞ্জ সামলাতে গিয়ে বাঁ পায়ে হালকা ব্যথা অনুভব করেন তিনি এবং দ্রুত মাঠ ছাড়ার সংকেত দেন। পরের দিন মেডিকেল পরীক্ষায় তাঁর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে।

শুরুতে ধারণা করা হয়েছিল, চোট খুব একটা গুরুতর নয় এবং বিশ্বকাপের আগেই হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু অস্ত্রোপচারের পর সব সমীকরণ বদলে গেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর প্রতিবেদন অনুযায়ী, মিলিতাওকে অন্তত পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।

মিলিতাওয়ের জন্য চোটের এই ধাক্কা নতুন কিছু নয়। গত কয়েক মৌসুমে বারবার ইনজুরি তাঁর পিছু নিয়েছে, যার মধ্যে দুইবার এসিএল চোটের মতো ভয়াবহ ঘটনাও ছিল। একের পর এক এমন ধাক্কা তাঁর ক্যারিয়ারকে আবারও অনিশ্চয়তার মুখে ফেলে দিল।

সর্বশেষ সংবাদ

রিয়াল মাদ্রিদ আর ব্রাজিল জাতীয় দল—দুই শিবিরের জন্যই এল

ইন্দোনেশিয়ার জাকার্তায় রূপকথার গল্প যেন থামছেই না। প্রথমবারের মতো

মৌসুম শেষেই শেষ হচ্ছে চুক্তির মেয়াদ, আর সেই চুক্তি

অন্যান্য

ইন্দোনেশিয়ার জাকার্তায় রূপকথার গল্প যেন থামছেই না। প্রথমবারের মতো এশিয়ান

ফুটবল

মৌসুম শেষেই শেষ হচ্ছে চুক্তির মেয়াদ, আর সেই চুক্তি যে

ক্রিকেট

টিম হোটেলের লবিতে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের অলস আড্ডা দেখে বোঝার উপায়

ক্রিকেট

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে ২৫ রানের হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু