BN

নাটকীয় মোড়ে রাজস্থান রয়্যালসের মালিক এখন লাকশমি মিত্তাল

নাটকীয় মোড়ে রাজস্থান রয়্যালসের মালিক এখন লাকশমি মিত্তাল

রাজস্থান রয়্যালসের মালিকানা নিয়ে তৈরি হওয়া দীর্ঘ জল্পনার অবসান ঘটল নাটকীয় এক

রাজস্থান রয়্যালসের মালিকানা নিয়ে তৈরি হওয়া দীর্ঘ জল্পনার অবসান ঘটল নাটকীয় এক মোড়ের মাধ্যমে। আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নদের মালিকানা শেষ পর্যন্ত কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের হাতে যাচ্ছে না। রাজস্থানের নতুন মালিক এখন বিশ্বখ্যাত ব্যবসায়ী লাকশমি মিত্তালের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম।

আরেক প্রভাবশালী ব্যবসায়ী আদার পুনাওয়াল্লাকে সাথে নিয়ে প্রায় ১৬৫ কোটি মার্কিন ডলারে (প্রায় ১৫ হাজার ৬৬০ কোটি রুপি) এই ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছেন মিত্তাল। এই চুক্তির আওতায় কেবল আইপিএলের দলই নয়, এসএ টি-টোয়েন্টির দল ‘পার্ল রয়্যালস’ এবং সিপিএলের দল ‘বার্বাডোজ রয়্যালস’-এর মালিকানাও মিত্তাল পরিবারের অধীনে চলে আসছে। পুরনো মালিক মানোজ বাদালেও এই নতুন কনসোর্টিয়ামে থাকছেন।

রোববার এক বিবৃতিতে জানানো হয়েছে যে মিত্তাল পরিবার ফ্র্যাঞ্চাইজিটির ৭৫ শতাংশ শেয়ারের মালিক হতে যাচ্ছে। এছাড়া ১৮ শতাংশ মালিকানা থাকবে আদার পুনাওয়াল্লার কাছে এবং বাকি ৭ শতাংশ বাদালেসহ পুরনো বিনিয়োগকারীদের হাতে থাকবে। অথচ গত মার্চে খবর এসেছিল কাল সোমানির কনসোর্টিয়াম ১৬৩ কোটি ৫০ লাখ ডলারে রাজস্থানকে কিনে নিয়েছে। নিলামে তারা আদিত্য বিরলা গ্রুপ বা ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-স্বত্বাধিকারীর মতো বড় বড় পক্ষকে পেছনে ফেলে দিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে কেন সোমানিরা মালিকানা নিলেন না, সেই রহস্য এখনো কাটেনি।

২০০৮ সালে আইপিএলের শুরুতে এই রাজস্থান রয়্যালসের মালিকানা বিক্রি হয়েছিল মাত্র ৬ কোটি ৭ লাখ ডলারে। প্রায় ১৮ বছর পর দলটির দাম বাড়ল প্রায় ৫৮ গুণ। ২০২৬ সালের শেষ নাগাদ বিসিসিআই এবং কম্পিটিশন কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর মালিকানা পরিবর্তনের সব আনুষ্ঠানিকতা শেষ হবে। তখন মিত্তাল পরিবারের সদস্যসহ আদার পুনাওয়াল্লা ও মানোজ বাদালে রাজস্থানের বোর্ডে যুক্ত হবেন।

সর্বশেষ সংবাদ

প্রিমিয়ার লিগে টানা তিন জয়ের পর আবারও হারের তিক্ত

আসন্ন অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অংশ নিতে যাওয়া বাংলাদেশ

রাজস্থান রয়্যালসের মালিকানা নিয়ে তৈরি হওয়া দীর্ঘ জল্পনার অবসান

ফুটবল

প্রিমিয়ার লিগে টানা তিন জয়ের পর আবারও হারের তিক্ত স্বাদ

অন্যান্য

আসন্ন অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অংশ নিতে যাওয়া বাংলাদেশ নারী

ক্রিকেট

শুরুতে কিছুটা খরুচে বোলিং করলেও ঘুরে দাঁড়াতে একদমই সময় নিলেন

ক্রিকেট

দীর্ঘ আট মৌসুমের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান সুপার লিগের