BN

ব্যাট ছুঁড়ে মেরে আইসিসির শাস্তির মুখে নিগার সুলতানা

ব্যাট ছুঁড়ে মেরে আইসিসির শাস্তির মুখে নিগার সুলতানা

ম্যাচের ভাগ্য যখন ঝুলছিল সুতোয়, ঠিক তখনই আউট হয়ে মেজাজ ধরে রাখতে

ম্যাচের ভাগ্য যখন ঝুলছিল সুতোয়, ঠিক তখনই আউট হয়ে মেজাজ ধরে রাখতে পারেননি নিগার সুলতানা জ্যোতি। রাগে-ক্ষোভে নিজের ব্যাট ছুঁড়ে মেরেছিলেন মাটিতে। মাঠের ভেতর এমন অপেশাদার আচরণের জন্য এবার শাস্তির মুখে পড়তে হলো বাংলাদেশ নারী দলের অধিনায়ককে।

আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের দায়ে নিগারকে সরকারিভাবে তিরস্কার করা হয়েছে। সেই সঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ক্রিকেটের সরঞ্জাম বা মাঠের আসবাবপত্রের অপব্যবহার করলে সাধারণত এই ধারায় শাস্তি দেওয়া হয়।

সিলেটে গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে এসেছিল মাত্র ৯ ওভারে। জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১৪ রান। কিন্তু প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন নিগার। গুরুত্বপূর্ণ সময়ে দলকে বিপদে ফেলে আউট হওয়ায় নিজের ওপর নিয়ন্ত্রণ হারান তিনি এবং মাঠ ছাড়ার আগেই ব্যাট ছুঁড়ে মারেন।

ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাসের দেওয়া এই শাস্তি নিগার মেনে নিয়েছেন, তাই নতুন করে কোনো শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচটিতে বাংলাদেশ ৩ রানে হেরে সিরিজ খুইয়েছে ৩-০ ব্যবধানে। উল্লেখ্য, এই সিরিজের দ্বিতীয় ম্যাচেও আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছিলেন নাহিদা আক্তার ও শারমিন সুলতানা।

সর্বশেষ সংবাদ

রিয়াল মাদ্রিদ। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আভিজাত্য

সিডনি সিক্সার্সের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অজি

সবশেষ টেস্ট সিরিজে ‘ম্যান অব দা সিরিজ’ হওয়ার পরও

ফুটবল

রিয়াল মাদ্রিদ। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আভিজাত্য আর

ক্রিকেট

সিডনি সিক্সার্সের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অজি অলরাউন্ডার

ক্রিকেট

সবশেষ টেস্ট সিরিজে ‘ম্যান অব দা সিরিজ’ হওয়ার পরও শরীরের

ক্রিকেট

দেড় বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন