BN

কুলুসেভস্কি ও বার্দগিকে ছাড়াই সুইডেনের বিশ্বকাপ দল

কুলুসেভস্কি ও বার্দগিকে ছাড়াই সুইডেনের বিশ্বকাপ দল

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা দেইয়ান কুলুসেভস্কির জন্য আর অপেক্ষা করলেন

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা দেইয়ান কুলুসেভস্কির জন্য আর অপেক্ষা করলেন না সুইডেনের কোচ গ্রাহাম পটার। বিশ্বকাপ শুরু হওয়ার এক মাস আগেই তিনি চূড়ান্ত দল ঘোষণা করে দিয়েছেন।

উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য মঙ্গলবার পটার ২৬ সদস্যের যে স্কোয়াড দিয়েছেন, সেখানে জায়গা হয়নি বার্সেলোনা উইঙ্গার রুনি বার্দগির। দলটিতে খুব বড় কোনো চমক না থাকলেও চলতি মৌসুমে বার্সার হয়ে সব মিলিয়ে ২৬টি ম্যাচ খেলা বার্দগির থাকা নিয়ে অনেকের মনে আশা ছিল।

হাঁটুর চোটে প্রায় এক বছর ধরে মাঠের বাইরে টটেনহ্যাম ফরোয়ার্ড কুলুসেভস্কি। অনেকের ধারণা ছিল, টুর্নামেন্টের কোনো পর্যায়ে খেলার সামান্য সম্ভাবনা থাকলেও তাকে দলে রাখা হবে। কিন্তু পটার সেই আলোচনার ইতি টেনে দিলেন। তবে অভিজ্ঞ এই ফুটবলারকে বাদ দেওয়া যে সহজ ছিল না, তা স্বীকার করেছেন কোচ।

পটার বলেন

সে গত মৌসুমে যেমন ফর্মে ছিল এবং বর্তমানে তার চোট থেকে ফেরার প্রক্রিয়া যে অবস্থায় আছে, সব কিছু মিলিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচের সাড়ে চার সপ্তাহ আগে তাকে নিয়ে এই কঠিন সিদ্ধান্তটি নিতেই হয়েছে।

আক্রমণভাগে কুলুসেভস্কির সতীর্থ আলেকসান্দার ইসাকও এই মৌসুমে চোটে ভুগেছেন। তবে সময়মতো সুস্থ হয়ে তিনি লিভারপুলের হয়ে মাঠে ফিরেছেন। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড এখনও পুরোপুরি ছন্দে না ফিরলেও বিশ্বকাপে তিনি নিজের সেরাটা দিতে পারবেন বলে বিশ্বাস কোচের।

বিশ্বকাপ বাছাইপর্বে সুইডেনের পারফরম্যান্স ছিল হতাশাজনক। নিজেদের গ্রুপের তলানিতে থাকলেও উয়েফা নেশনস লিগের প্লে-অফে ইউক্রেন ও পোল্যান্ডকে হারিয়ে মূল পর্বের টিকিট পায় তারা।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে বিশ্বকাপের জমজমাট আসর। ১৪ জুন তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে সুইডেন। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও জাপান।

সর্বশেষ সংবাদ

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা দেইয়ান কুলুসেভস্কির জন্য

শিরোপাশূন্য একটি মৌসুম, মাঠের পর মাঠে জঘন্য পারফরম্যান্স আর

সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের জুটিতে ম্যাচ বাঁচানোর স্বপ্ন

ফুটবল

শিরোপাশূন্য একটি মৌসুম, মাঠের পর মাঠে জঘন্য পারফরম্যান্স আর ড্রেসিংরুমের

ক্রিকেট

সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের জুটিতে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছিল

ক্রিকেট

মোহাম্মদ রিজওয়ানের চোখেমুখে তখন অবিশ্বাস্য বিস্ময়। বলটি একদম শেষ মুহূর্তে

ক্রিকেট

বাংলাদেশের টেস্ট ইতিহাসের একটি অনন্য পাতায় এতদিন একক রাজত্ব ছিল