BN

বিশ্বকাপ দলে বার্সেলোনার তরুণ হামজা, বাদ পড়লেন মোস্তফা

বিশ্বকাপ দলে বার্সেলোনার তরুণ হামজা, বাদ পড়লেন মোস্তফা

সবশেষ মার্চ মাসের প্রীতি ম্যাচেও মাঠে নেমেছিলেন মোস্তফা মোহামেদ। কিন্তু মিশরের চূড়ান্ত

সবশেষ মার্চ মাসের প্রীতি ম্যাচেও মাঠে নেমেছিলেন মোস্তফা মোহামেদ। কিন্তু মিশরের চূড়ান্ত বিশ্বকাপ দলে শেষ পর্যন্ত জায়গা হলো না নঁতের এই ফরোয়ার্ডের। তবে চমক হিসেবে বার্সেলোনা অনূর্ধ্ব-১৯ দলের তরুণ ফরোয়ার্ড হামজা আব্দেলকারিমকে বৈশ্বিক আসরের স্কোয়াডে রেখেছেন মিশরের কোচ।

আসন্ন জুন-জুলাইয়ের বিশ্বকাপকে সামনে রেখে মোহামেদ সালাহকে অধিনায়ক করে বৃহস্পতিবার ২৭ সদস্যের দল ঘোষণা করেছে মিশর। এই তারকা ফরোয়ার্ডের পাশাপাশি আক্রমণভাগে মিশরের আরেক বড় ভরসার নাম ম্যানচেস্টার সিটির ওমর মারমুশ। ঘোষিত এই স্কোয়াডে আপাতত চারজন গোলরক্ষককে রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমান ধরার আগে, আগামী ২৮ মে কায়রোর মাটিতে রাশিয়ার বিপক্ষে নিজেদের শেষ প্রীতি ম্যাচটি খেলবে মিশর। এরপরই প্রধান কোচ হোসেম হাসান স্কোয়াড থেকে একজনকে বাদ দিয়ে ফিফা নির্ধারিত ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন। অর্থাৎ, আগামী কয়েক দিনের মধ্যে স্কোয়াড থেকে আরেকজনকে চোখের জল ফেলে বাদ পড়তে হচ্ছে।

চলতি মরসুমে ২৮ বছর বয়সী ফরোয়ার্ড মোস্তফা মোহামেদ খুব একটা ছন্দে ছিলেন না ঠিকই, তবুও বিশ্বকাপ দল থেকে তাঁর এভাবে বাদ পড়াটা অনেক ফুটবলপ্রেমীকেই বেশ অবাক করেছে।

বিপরীতে বার্সেলোনা যুব দলের হয়ে মাঠ মাতাচ্ছেন তরুণ তুর্কি আব্দেলকারিম। তাকে মিশরের ফুটবলের অন্যতম সেরা এবং সম্ভাবনাময় প্রতিভা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে বিশ্বকাপের মতো বড় মঞ্চেই জাতীয় দলের জার্সিতে তাঁর অভিষেক হওয়ার এক জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রে পৌঁছে আগামী ৬ জুন ব্রাজিলের বিপক্ষে হাইভোল্টেজ আরেকটি প্রীতি ম্যাচ খেলবে মিশর। এর ঠিক ৯ দিন পর বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সালাহদের আসল বিশ্বকাপ অভিযান। ‘জি’ গ্রুপে মিশরের অন্য দুই প্রতিপক্ষ হলো নিউজিল্যান্ড ও ইরান।

সর্বশেষ সংবাদ

সবশেষ মার্চ মাসের প্রীতি ম্যাচেও মাঠে নেমেছিলেন মোস্তফা মোহামেদ।

২০২৬ বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ব্রাজিল দলে ডাক পেয়েই নতুন

উত্তরসূরিদের তীব্র সমালোচনা করে পাকিস্তানের সাবেক কিপার-ব্যাটসম্যান কামরান আকমাল

ফুটবল

২০২৬ বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ব্রাজিল দলে ডাক পেয়েই নতুন করে

ক্রিকেট

উত্তরসূরিদের তীব্র সমালোচনা করে পাকিস্তানের সাবেক কিপার-ব্যাটসম্যান কামরান আকমাল সাফ

ফুটবল

২০৩০ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে এক মস্ত বড় পরিবর্তনের ডাক

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে গতকাল সিলেটে এক ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের রূপকথা