BN

বাংলাদেশ সিরিজের পর ত্রিদেশীয় মিশনে আফগানিস্তান

বাংলাদেশ সিরিজের পর ত্রিদেশীয় মিশনে আফগানিস্তান

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে নামবে আফগানিস্তান। সংযুক্ত আরব

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে নামবে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই সিরিজে দুটি ফরম্যাটে তিনটি করে মোট ছয়টি ম্যাচ হবে। সিরিজটি অনুষ্ঠিত হবে এশিয়া কাপের পর।

বাংলাদেশ সিরিজ শেষে আফগানিস্তান অংশ নেবে ত্রিদেশীয় সিরিজে। আগামী নভেম্বরে পাকিস্তানের মাটিতে আয়োজন করা হবে এই সিরিজ, যেখানে অংশ নেবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) এ তথ্য নিশ্চিত করেছে।

ত্রিদেশীয় সিরিজটির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। এখানে মোট সাতটি ম্যাচ হবে। গ্রুপপর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। এরপর সেরা দুই দল খেলবে ফাইনালে। টুর্নামেন্ট শুরু হবে ১৭ নভেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর। ম্যাচগুলো হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচটি লাহোরেই অনুষ্ঠিত হবে।

এই সিরিজকে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে আফগানিস্তান। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন,
“শীর্ষ দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলা আমাদের জন্য ইতিবাচক। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো আমাদের জন্য আদর্শ প্রস্তুতির সুযোগ এনে দেবে। আশা করি, আফগানিস্তান ভালো পারফরম্যান্স করবে এবং সমর্থকেরা সিরিজটি উপভোগ করবেন।”

এদিকে এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান, পাকিস্তান ও আমিরাতের মধ্যে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি হবে আফগানিস্তান। এশিয়া কাপে বি গ্রুপে খেলবে আফগানিস্তান। সেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকং। আফগানিস্তানের প্রথম ম্যাচ ৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে

ক্রিকেট

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রিকেট

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে কথা

ক্রিকেট

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে দাঁড়ানোটা

ক্রিকেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসার