BN

বিপিএলের স্থগিত হওয়া ম্যাচের পুনঃনির্ধারিত সূচি

বিপিএলের স্থগিত হওয়া ম্যাচের পুনঃনির্ধারিত সূচি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবারের বিপিএল ম্যাচ দুটি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবারের বিপিএল ম্যাচ দুটি স্থগিত করা হয়।

রাষ্ট্রীয় শোক তিন দিনের হলেও বিপিএল বন্ধ রাখা হয়েছে এক দিনের জন্য। মঙ্গলবার স্থগিত হওয়া দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার।

ম্যাচ দুটি আয়োজনের সময়েও পরিবর্তন আনা হয়েছে। প্রথম ম্যাচটি সাধারণত দুপুর ১টায় শুরু হলেও বুধবারের ম্যাচ শুরু হবে দুপুর ৩টায়। খালেদা জিয়ার জানাজার সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ম্যাচের সময় ঠিক করা হয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচটি পূর্বনির্ধারিত সন্ধ্যা ৬টার পরিবর্তে শুরু হবে ৭টা ৪৫ মিনিটে।

প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস, দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস।

টুর্নামেন্টের বাকি সূচি আগের মতোই থাকবে। এর অর্থ, টানা তিন দিন খেলা হবে এবং সামগ্রিক সূচিতে কোনো প্রভাব পড়বে না।

মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সকাল সাড়ে ১০টার দিকে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর সম্মানে বিপিএলের এ দিনের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে।

পরে দুপুর ১টায় বিসিবি জানিয়েছে, প্রথম বিভাগ ক্রিকেট লিগের ম্যাচগুলোও তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে সকালেই শোকবার্তা জানিয়েছিল বিসিবি। সন্ধ্যায় এক বিবৃতিতে শোক জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি তার ব্যক্তিগত স্মৃতির পাশাপাশি তুলে ধরেন প্রয়াত খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের অবদানের কথাও।

“আমার খেলোয়াড়ি জীবনে যে প্রেরণা ও সমর্থন তিনি জুগিয়েছেন, তা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করছি। ক্রিকেটের প্রতি তার আগ্রহ এবং গোটা দেশকে একতাবদ্ধ করতে খেলাধুলার ভূমিকা নিয়ে তার বোঝাপড়া ছিল প্রকৃত ও অটুট। তার তত্ত্বাবধানে বাংলাদেশে ক্রিকেট সবচেয়ে উল্লেখযোগ্য লাভবান হয়েছে সুযোগ-সুবিধা ও অবকাঠামোর উন্নয়নে, যা দেশজুড়ে খেলাটির আরও শক্ত ভিত গড়তে সহায়তা করেছে।”

তিনি আরও বলেন, “ক্রিকেটে তার উত্তরাধিকার অবিচ্ছেদ্য হয়ে আছে তার প্রয়াত ছেলে আরাফাত রহমানের মাধ্যমেও, যার দূরদৃষ্টি ও উদ্যোগের প্রভাব ছিল বাংলাদেশে ক্রিকেটের আধুনিকায়নের পথচলায়। এত বছর ধরে খেলাটির উন্নতির পেছনে সেই সময়ের অগ্রসর চিন্তা ও বিনিয়োগের কৃতিত্ব অনেক।”

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে

ক্রিকেট

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রিকেট

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে কথা

ক্রিকেট

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে দাঁড়ানোটা

ক্রিকেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসার