BN

২১ বলেই ১০ ছক্কা হাঁকালেন সুরিয়াভানশির

২১ বলেই ১০ ছক্কা হাঁকালেন সুরিয়াভানশির

২৪ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংসে ৬৪ রানই এসেছে বাউন্ডারি থেকে, খেলেছেন

২৪ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংসে ৬৪ রানই এসেছে বাউন্ডারি থেকে, খেলেছেন ১৪ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান বৈভাব সুরিয়াভানশি।

প্রথম বলে ছক্কা মেরে শুরু করেন সুরিয়াভানশি। এরপর যেন ছক্কার বৃষ্টি নামালেন এই ভারতের বিস্ময়-বালক। যুব বিশ্বকাপের আগে আবারও একটি বিধ্বংসী ইনিংস খেললেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুব ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৪ বলে ৬৮ রান করেন সুরিয়াভানশি। ১৪ বছর বয়সী এই ব্যাটসম্যানের ইনিংসের স্ট্রাইক রেট ২৮৩.৩৩, যা গড়া ১০টি ছক্কা এবং একটি চারের মাধ্যমে। সব ছক্কাই তিনি মারেন মাত্র ২১ বলের মধ্যে। ৬৮ রানের মধ্যে ৬৪ রানই আসে বাউন্ডারি থেকে।

বেনোনিতে সোমবার ২৪৬ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম বলে লেগ বাই থেকে এক রান নেন অ্যারন জর্জ। পরের বলেই স্ট্রাইক নিয়ে ছক্কায় উড়ে যান সুরিয়াভানশি। তৃতীয় বলে আরেকটি ছক্কা। পরের দুই ওভারে আরও দুটি ছক্কা। পঞ্চম ওভারে তিন বলের মধ্যে দুইবার বল বাউন্ডারির বাইরে, ষষ্ঠ ওভারে আরও একটি ছক্কা।

১৮ বলে ৪৫ রান নিয়ে অষ্টম ওভার শুরু করেন সুরিয়াভানশি। বোলার বায়ান্ডা মাজোলা’র প্রথম তিন বলেই মারেন তিনটি ছক্কা, চতুর্থ বলে চার। এরপর সিঙ্গল নিয়ে পরের ওভারের প্রথম বলে আউট হন।

১৯ বলের ফিফটি করেন সুরিয়াভানশি, যা যুব ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম ফিফটি। এর আগে দ্রুততম ছিল ২০ বলে। তার চেয়ে কম বলের ফিফটি আছে কেবল দুই ক্রিকেটারের—স্টিভ স্টক (১৩ বল) এবং রিশাভ পান্ত (১৮ বল)।

জয়েন্ট ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির প্রথম দু’টিই সুরিয়াভানশির। গত বছর জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি করেন, এবং গত মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৬ বলে। আমিরাতের বিপক্ষে ৯৫ বলে ১৭১ রানের ইনিংসে ছক্কা মারেন ১৪টি, যা যুব ওয়ানডে রেকর্ড।

সিনিয়র ক্রিকেটেও রেকর্ড গড়েছেন সুরিয়াভানশি। গত আইপিএলে সেঞ্চুরি করেছেন, বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগে তিনিই সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। ভারতের ভিজায় হাজারে ট্রফিতে গত মাসে ৮৪ বলে ১৯০ রানের ইনিংস খেলেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে বিশ্বরেকর্ডও গড়েন—৫৯ বলে দেড়শ রানের ইনিংস। এর দুদিন পর পান ভারতের রাষ্ট্রীয় সম্মাননা, প্রধানমন্ত্রীর জাতীয় শিশু পুরস্কার।

ব্যাটিংয়ে একগাদা রেকর্ড গড়ে ফেলার পর সুরিয়াভানশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে নেতৃত্বের রেকর্ডও গড়েন। ১৫ বছরের কম বয়সে যুব ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেওয়া প্রথম ক্রিকেটার হিসেবে তার কীর্তি। প্রথম ম্যাচে ব্যাট হাতে বেশি করতে না পারলেও, পরের ম্যাচে ঝড় তুলেন বাঁহাতি ব্যাটসম্যান।

টানা দ্বিতীয় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে ভারত। যুব বিশ্বকাপের আগে এটি তাদের শেষ সিরিজ। বিশ্বকাপ শুরু হবে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে ১৫ জানুয়ারি।

সর্বশেষ সংবাদ

মাইকেল ক্যারিকের জাদুকরী ছোঁয়ায় বদলে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড আবারও

আক্রমণভাগ কিংবা মাঝমাঠের কেউ যখন ফিনিশিংয়ে সুবিধা করতে পারছিলেন

কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ বলে অপরাজিত

ফুটবল

মাইকেল ক্যারিকের জাদুকরী ছোঁয়ায় বদলে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড আবারও জয়ের

ফুটবল

আক্রমণভাগ কিংবা মাঝমাঠের কেউ যখন ফিনিশিংয়ে সুবিধা করতে পারছিলেন না

ক্রিকেট

কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ বলে অপরাজিত ৯৭

ক্রিকেট

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরেছেন ম্যাট হেনরি।