BN

বিশ্বকাপের আগে দলে ফিরলেন ধানাঞ্জায়া ও পাথিরানা

বিশ্বকাপের আগে দলে ফিরলেন ধানাঞ্জায়া ও পাথিরানা

প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ অফ স্পিনার ট্রাভিন ম্যাথিউ। টি-টোয়েন্টি বিশ্বকাপের

প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ অফ স্পিনার ট্রাভিন ম্যাথিউ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে শ্রীলঙ্কার জার্সিতে শেষ দেখা গিয়েছিল ধানাঞ্জায়া ডি সিলভাকে। আরেকটি বৈশ্বিক আসরের আগে তাকে দলে ফিরিয়েছে লঙ্কানরা। অভিজ্ঞ এই স্পিনিং অলরাউন্ডারকে রেখে পাকিস্তান সিরিজের স্কোয়াডও সাজিয়েছে তারা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য মঙ্গলবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ধানাঞ্জায়া ছাড়াও ফিরেছেন পেসার মাথিশা পাথিরানা ও বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে।

এবার প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেন ২১ বছর বয়সী অফ স্পিনার ট্রাভিন ম্যাথিউ। তিনি আগেই ইমার্জিং এশিয়া কাপে লঙ্কান প্রতিনিধিত্ব করেছেন।

এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৫ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন ম্যাথিউ। ইমার্জিং এশিয়া কাপে আরও ৭ উইকেট শিকার করেছেন তিনি।

শ্রীলঙ্কার সবশেষ টি-টোয়েন্টি ছিল পাকিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ। ওই দলে বাদ পড়েছেন ভানুকা রাজাপাকসে, পাভান রাত্নায়ে, ভিজায়কান্থ ভিয়াসকান্থ ও আসিথা ফার্নান্দো।

দেড় বছর পর টি-টোয়েন্টিতে ফিরতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী ধানাঞ্জায়া। দেশের জার্সিতে ৪৫ টি-টোয়েন্টি খেলে শেষবার খেলে ছিলেন ২০২৪ সালের জুনে, বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে। ওই সংস্করণে তিনটি ফিফটি এবং ১৬ উইকেট নিয়েছেন তিনি।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩২ ম্যাচে ১২ ফিফটি ও ২,৫৩১ রান করেছেন ধানাঞ্জায়া। ৮৪ ইনিংসে বোলিং করে নিয়েছেন ৫৭ উইকেট, যেখানে সর্বোচ্চ ৪ উইকেট মাত্র ৬ রানে।

পাথিরানার সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে। সম্প্রতি আইএলটোয়েন্টিতে খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে ২১ ম্যাচে ৩১ উইকেট শিকার করেছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০২ ম্যাচে নিয়েছেন ১৩৭ উইকেট।

ইমার্জিং এশিয়া কাপে ওয়েলালাগের নেতৃত্বে খেলেছিল শ্রীলঙ্কা। জাতীয় দলে তার শেষ খেলাও এশিয়া কাপে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬টি ম্যাচে ৭ উইকেট রয়েছে তার। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭৫ ম্যাচে নিয়েছেন ৭৩ উইকেট।

পাকিস্তান-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে বুধবার। পরের দুই ম্যাচ যথাক্রমে শুক্রবার ও রোববার। সব ম্যাচ অনুষ্ঠিত হবে ডাম্বুলায়। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে লঙ্কানরা।

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক। আগামী ৮ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ‘বি’ গ্রুপে আরও তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, ধানাঞ্জায়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, দুশান হেমান্থা, ট্রাভিন ম্যাথিউ, দুশমান্থা চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, ইশান মালিঙ্গা।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে

ক্রিকেট

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রিকেট

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে কথা

ক্রিকেট

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে দাঁড়ানোটা

ক্রিকেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসার