BN

তামিমকে নিয়ে বিতর্কে আমিনুল ও নাজমুলের মতভেদ

তামিমকে নিয়ে বিতর্কে আমিনুল ও নাজমুলের মতভেদ

তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের কাছে

তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের কাছে তাঁর বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম। তবে নাজমুল ইসলামের দাবি, বিসিবি থেকে তাঁর কাছে এ ধরনের কোনো অনুরোধ করা হয়নি। নাজমুল ইসলাম বর্তমানে বিসিবির অর্থ কমিটির প্রধান।

বাংলাদেশ দলের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে তামিম বলেছিলেন, ভবিষ্যতের কথা বিবেচনা করে বিসিবিকে সিদ্ধান্ত নেওয়া উচিত। এরপর তাঁর মন্তব্যের একটি অংশ ফেসবুকে পোস্ট করে তাঁকে ‘ভারতীয় দালাল’ হিসেবে আখ্যায়িত করেন বোর্ড পরিচালক এম নাজমুল।

নাজমুলের এমন দৃষ্টিকটু মন্তব্য স্বাভাবিকভাবেই বিতর্ক সৃষ্টি করেছে এবং বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে বিসিবিকেও। ক্রিকেটারদের সংগঠন কোয়াব ইতিমধ্যেই সংবাদ সম্মেলন করে নাজমুলকে ক্ষমা চাইতে বলেছে। জাতীয় দলের অনেক ক্রিকেটারও সামাজিক যোগাযোগমাধ্যমে একই দাবি তুলেছেন।

আজ সিলেটে এ বিষয়ে জানতে চাইলে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘তিনি (নাজমুল ইসলাম) তাঁর ব্যক্তিগত ফেসবুকে এটা লিখেছেন, তাঁকে আমরা বলেছি একটা “রিজয়েন্ডার” দেন। আমার মনে হয়, একজন জাতীয় দলের অধিনায়ক হিসেবে তামিমকে আমরা যেভাবে দেখেছি, যেভাবে সে পারফর্ম করেছে, এই বিষয়টা লেখার আগে আমাদের একটু ভাবা উচিত ছিল এবং সম্মান করা দরকার ছিল।’

নাজমুল ইসলাম তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন কি না জানতে চাইলে আমিনুল বলেন, ‘এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। আমি যা বলার দরকার মনে করেছি, তা বলেছি। তিনি নিজেও একজন পরিচালক। আমাদের বোর্ড মিটিং আছে, সম্ভবত ২৪ তারিখে, তখন আমরা বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করব।’

তবে নাজমুল ইসলামের দাবি, বোর্ড থেকে তাঁর কাছে কোনো ব্যাখ্যা চাওয়া হয়নি। মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন কি না জানতে চাইলে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার যা বলার ছিল, আগেই বলেছি। এখন আর এ নিয়ে মন্তব্য করতে চাই না। এ নিয়ে প্রশ্ন না করলে খুশি হব।’

সর্বশেষ সংবাদ

ম্যানচেস্টার সিটির দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে যোগ

আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি

আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই

ফুটবল

ম্যানচেস্টার সিটির দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে যোগ হলো

ক্রিকেট

আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল

ক্রিকেট

আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই শুরু

ক্রিকেট

ঘরোয়া ক্রিকেটে মারকুটে ব্যাটিং আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সামর্থ্যের প্রমাণ দিয়ে