BN

অবস্থান পরিবর্তনের অনুরোধে সাড়া দেয়নি বিসিবি

অবস্থান পরিবর্তনের অনুরোধে সাড়া দেয়নি বিসিবি

সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে আলোচনা চালিয়ে যাবে দুই পক্ষই। টি-টোয়েন্টি বিশ্বকাপে

সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে আলোচনা চালিয়ে যাবে দুই পক্ষই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে আইসিসি। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে নিজেদের আগের সিদ্ধান্তই আবার স্পষ্ট করে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি, ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধও নতুন করে তুলে ধরেছে বোর্ড।

মঙ্গলবার দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের পর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। ওই ভিডিও বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে তারা ভারত সফরে না যাওয়ার অবস্থান আবারও নিশ্চিত করেছে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়টি বিবেচনার জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, আইসিসি জানিয়েছে যে টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই ঘোষণা হয়ে গেছে। সেই বাস্তবতা তুলে ধরে তারা বিসিবিকে অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ করে। তবে বিসিবি আগের সিদ্ধান্তেই অনড় থাকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টির সমাধান খুঁজে বের করতে বিসিবি ও আইসিসি উভয় পক্ষই আলোচনার পথ খোলা রাখবে। ক্রিকেটার, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তা ও মঙ্গল নিশ্চিত করতেই বিসিবি এই অবস্থানে রয়েছে এবং এ নিয়ে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনায় যুক্ত থাকবে বলে জানানো হয়।

ভারতীয় বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই এই টানাপোড়েন আরও জোরালো হয়। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের জন্য বিসিবি দুই দফায় আইসিসিকে অনুরোধ জানায়। দ্বিতীয়বারের চিঠিতেও ভারতের নিরাপত্তা পরিস্থিতির নানা দিক তুলে ধরা হয়।

তবে সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে যাওয়ার পর, বিশ্বকাপের একেবারে কাছাকাছি সময়ে আইসিসির এমন প্রতিক্রিয়া অনেকটাই অনুমিত ছিল। ফলে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আপাতত কাটছে না।

সর্বশেষ সংবাদ

ম্যানচেস্টার সিটির দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে যোগ

আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি

আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই

ফুটবল

ম্যানচেস্টার সিটির দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে যোগ হলো

ক্রিকেট

আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল

ক্রিকেট

আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই শুরু

ক্রিকেট

ঘরোয়া ক্রিকেটে মারকুটে ব্যাটিং আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সামর্থ্যের প্রমাণ দিয়ে