BN

বিপজ্জনক ভারতীয় দলকে নজর লাগাতে চান না ধোনি

বিপজ্জনক ভারতীয় দলকে নজর লাগাতে চান না ধোনি

“ভালো একটি দলে যা যা দরকার, সবই আছে এই দলে”—বলছেন কিংবদন্তি কিপার-ব্যাটসম্যান

“ভালো একটি দলে যা যা দরকার, সবই আছে এই দলে”—বলছেন কিংবদন্তি কিপার-ব্যাটসম্যান ধোনি।

ভারতের টি-টোয়েন্টি দলে ভালো একটি দলের জন্য প্রয়োজনীয় কোনো কিছুরই ঘাটতি দেখেন না মাহেন্দ্র সিং ধোনি। দক্ষতা ও অভিজ্ঞতার মিশেলে দলটিকে তিনি বেশ সমৃদ্ধ বলেই মনে করেন। তবে এক জায়গায় সামান্য শঙ্কাও আছে এই কিংবদন্তির। তার মতে, রাতের শিশির কিংবা হঠাৎ কোনো বাজে দিনই হতে পারে ভারতীয় দলের পথে বড় বাধা।

ধোনির নেতৃত্বেই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছিল ভারত। সেই সাফল্যের ধারাবাহিকতায় জন্ম নেয় আইপিএল, যা পরে বদলে দেয় বিশ্ব ক্রিকেটের চেহারা। তার অধিনায়কত্বেই ভারত প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে, জেতে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল মিলিয়ে খেলোয়াড়ি জীবনেই ধোনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক জীবন্ত কিংবদন্তি হিসেবে।

চ্যাম্পিয়ন দলের রসায়ন তিনি ভালোভাবেই বোঝেন। একটি অনুষ্ঠানে ধোনি জানান, বর্তমান ভারতীয় দলেও সেই রসায়ন স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন তিনি।

“ভালো একটি দলে যা যা দরকার, সবকিছুই আছে এই দলে। অভিজ্ঞতা আছে, বিশেষ করে এই সংস্করণে তাদের অভিজ্ঞতা অনেক বেশি। চাপের মধ্যে তারা অনেক ম্যাচ খেলেছে। যারা এখন দলে আছে এবং যে দায়িত্বগুলো পালন করছে, তারা দীর্ঘ সময় ধরেই এসব ভূমিকায় অভ্যস্ত।”

তবে একটি বিষয় তাকে চিন্তায় ফেলছে, যেটা আসলে দলের নিয়ন্ত্রণের বাইরেই।

“যেটা আমাকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলে, সেটা হলো শিশির। আমি শিশির একেবারেই পছন্দ করি না। শিশির ম্যাচের অনেক কিছু বদলে দিতে পারে। আমি যখন খেলতাম, তখনও শিশিরকে ভয় পেতাম। তখন টস খুব গুরুত্বপূর্ণ হয়ে যেত এবং অনেক কিছু তার ওপর নির্ভর করত।”

ধোনির বিশ্বাস, কন্ডিশন যদি সবার জন্য সমান থাকে, তাহলে শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেললেও ভারতই বেশির ভাগ ম্যাচ জিতবে।

“সেরা দলগুলোর বিপক্ষে যদি আমরা ১০টি ম্যাচ খেলি, বেশির ভাগ ক্ষেত্রেই আমরা জিতব—যদি পরিস্থিতি সবার জন্য এক থাকে।”

শিশিরের পাশাপাশি ক্রিকেটের স্বাভাবিক অনিশ্চয়তার কথাও মনে করিয়ে দিলেন ধোনি। এসবের বাইরে ভারতকেই তিনি বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান দাবিদার হিসেবে দেখছেন।

“সমস্যা তখনই হয়, যখন কোনো একদিন আমাদের ক্রিকেটারদের বাজে দিন চলে আসে, আর প্রতিপক্ষের কেউ অসাধারণ একটি দিন কাটায়। টি-টোয়েন্টি ক্রিকেটে এটা খুবই সম্ভব। সেটা লিগ পর্বেও হতে পারে, নকআউটেও। তখনই সব ধরনের প্রার্থনা দরকার হয়—কেউ যেন চোটে না পড়ে।”

“প্রত্যেকে যদি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে, তাহলে আমি কুফা লাগাতে চাই না… তবে এটুকু বলতে পারি, ভারত সবচেয়ে বিপজ্জনক দলগুলোর একটি।”

বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত। এবারও পরিষ্কার ফেভারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করছে তারা।

সর্বশেষ সংবাদ

সাকিবের দেশে ফেরার সম্ভাবনা ও জাতীয় দলে ফেরার প্রয়োজনীয়তা

নেপালকে হারিয়ে বেঞ্চের শক্তি যাচাই করে খুশি বাংলাদেশ কোচ

শিরোপা লড়াইয়ে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত শুরুতেই

ক্রিকেট

সাকিবের দেশে ফেরার সম্ভাবনা ও জাতীয় দলে ফেরার প্রয়োজনীয়তা দেড়

ফুটবল

নেপালকে হারিয়ে বেঞ্চের শক্তি যাচাই করে খুশি বাংলাদেশ কোচ নেপালের

ফুটবল

শিরোপা লড়াইয়ে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত শুরুতেই বাংলাদেশের

ক্রিকেট

নেটে নিজের দেশের ব্যাটসম্যানদেরও ছাড়েন না বুমরাহ, জানালেন ইশান কিষান