BN

বিশ্বকাপে আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন দীপেন্দ্রা

বিশ্বকাপে আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন দীপেন্দ্রা

ঝড়ো ব‍্যাটিংয়ে কঠিন সমীকরণ মিলিয়ে দিয়ে কেবল নেপালের ১২ বছরের অপেক্ষার অবসানই

ঝড়ো ব‍্যাটিংয়ে কঠিন সমীকরণ মিলিয়ে দিয়ে কেবল নেপালের ১২ বছরের অপেক্ষার অবসানই ঘটালেন না দীপেন্দ্রা সিং আইরি, নিজের অর্জনের মুকুটেও যোগ করলেন একটি বিশেষ পালক। স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলে টি-টোয়েন্টিতে ১১ বার ম‍্যাচ-সেরার পুরস্কার জেতার রেকর্ড গড়লেন নেপালের এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

১২ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে নেপাল। বাংলাদেশের বদলে সুযোগ পাওয়া স্কটল্যান্ডের করা ১৭০ রান দলটি ছাড়িয়ে যায় ৪ বল বাকি থাকতেই। ২০১৪ সালের পর এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম‍্যাচ জিতল নেপাল। আর ২৩ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলে জয়ের নায়ক হয়েছেন দীপেন্দ্রা।

আফ্রিদি-হাফিজের পাশে দীপেন্দ্রা

টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে ১১ বার ম‍্যাচ-সেরার পুরস্কার জিতলেন দীপেন্দ্রা। এর মাধ্যমে তিনি পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শাহিদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, বাহরাইনের আসিফ আলি ও উগান্ডার রিয়াজাত আলি শাহর রেকর্ডে ভাগ বসালেন। এই ফরম্যাটে সবচেয়ে বেশিবার ম‍্যাচ-সেরা হয়েছেন মালয়েশিয়ার ভিরানদিপ সিং (২২ বার)।

কী বললেন দীপেন্দ্রা?

আসিফ শেখ ও রোহিত পাউডেলের বিদায়ের পর ক্রিজে এসে গুলশান ঝা-কে সাথে নিয়ে দলকে কক্ষপথের বাইরে যেতে দেননি দীপেন্দ্রা। ম‍্যাচ শেষে দীপেন্দ্রা জানান এই জয় তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল।

“ভক্তদের ধন‍্যবাদ। গত বিশ্বকাপে আমরা কোনো ম‍্যাচ জিততে পারিনি। তাই এই জয় আমাদের জন‍্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এটি আমার সেরা ইনিংসের একটি।”

সর্বশেষ সংবাদ

ম্যানচেস্টার সিটির দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে যোগ

আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি

আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই

ফুটবল

ম্যানচেস্টার সিটির দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে যোগ হলো

ক্রিকেট

আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল

ক্রিকেট

আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই শুরু

ক্রিকেট

ঘরোয়া ক্রিকেটে মারকুটে ব্যাটিং আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সামর্থ্যের প্রমাণ দিয়ে