BN

টানা ৩ ম্যাচে শূন্য তবুও চাপহীন অভিষেক

টানা ৩ ম্যাচে শূন্য তবুও চাপহীন অভিষেক

এবারের বিশ্বকাপটা অভিষেক শর্মার জন্য যেন এক দুঃস্বপ্ন। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার

এবারের বিশ্বকাপটা অভিষেক শর্মার জন্য যেন এক দুঃস্বপ্ন। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার হয়েও টানা তিন ম্যাচে কোনো রান না পাওয়ায় ক্রিকেট বিশ্বে এখন তাকে নিয়ে তুমুল আলোচনা। বিশেষ করে তার শট নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলেও এই বাঁহাতি ওপেনার সাফ জানিয়ে দিয়েছেন, নিজের ব্যাটিং স্টাইল বা মানসিকতায় কোনো বদল আনবেন না তিনি। এমনকি টানা তিন শূন্যের পরও কোনো চাপ অনুভব করছেন না বলে দাবি তার।

বিশ্বকাপের ঠিক আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রায় ২৫০ স্ট্রাইক রেটে ১৮২ রান করা অভিষেককে নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কিন্তু গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতেই তিনি ফেরেন শূন্য হাতে।

রোববার সুপার এইটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। তার আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট করেছেন, অভিষেকের ফর্ম নিয়ে দলের ভেতর কোনো দুশ্চিন্তা নেই। স্টার স্পোর্টসের একটি ভিডিওতে অভিষেকও নিজের মনোভাব পরিষ্কার করেন। তিনি জানান, ফলের চেয়ে প্রক্রিয়ার ওপরই তার ভরসা বেশি।

“আমি স্রেফ নিজের ব্যাটিং উপভোগ করি। চাপ নেওয়া আমি দুই বছর আগেই ছেড়ে দিয়েছি। আমার মনে হয় শুধু প্রক্রিয়া ঠিক রাখাটাই আমার হাতে। আমি নিয়মিত কঠোর অনুশীলন করছি এবং এটাই আমার কাজ। আমি যেহেতু খেলাটা উপভোগ করি, তাই বাড়তি কোনো চাপ নেই।”

২৫ বছর বয়সী এই ক্রিকেটারের মতে, ক্যারিয়ারে উত্থান-পতন থাকবেই। রান না পাওয়াকে বড় করে না দেখে নিজের লক্ষ্য আর ধরনেই অটল থাকতে চান তিনি।

অভিষেক আরও যোগ করেন, “ব্যাটসম্যানদের ভালো-খারাপ সময় আসবেই। কখনো রান হবে, কখনো হবে না। তবে আমি বিশ্বাস করি আমাকে একটা নির্দিষ্ট অভিপ্রায় নিয়েই মাঠে নামতে হবে। সেখানে আমি সফল হতেও পারি, আবার নাও পারি। কিন্তু নিজের প্রক্রিয়া আর মানসিকতা আমি কিছুতেই বদলাব না।”

সর্বশেষ সংবাদ

টানা তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকেই গিয়েছিল

টানা আট জয়ের পর অবশেষে হারের মুখ দেখল লা

সুযোগটা যখন সামনে এল, হাতছাড়া করলেন না জ্যাকব বেথেল।

ফুটবল

টানা তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকেই গিয়েছিল আইনট্রাখট

ফুটবল

টানা আট জয়ের পর অবশেষে হারের মুখ দেখল লা লিগার

ক্রিকেট

সুযোগটা যখন সামনে এল, হাতছাড়া করলেন না জ্যাকব বেথেল। টি-টোয়েন্টি

ক্রিকেট

টসের সময় থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল কলম্বোর আকাশে। সময় গড়ানোর