BN

বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ

বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ

টসের সময় থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল কলম্বোর আকাশে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে

টসের সময় থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল কলম্বোর আকাশে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির বেগ আরও বাড়ল। টানা দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করেও লাভ হলো না। শেষ পর্যন্ত মাঠেই গড়াল না পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ। ফলে সুপার এইটের প্রথম ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। টস হয়েছিল ঠিক সময়েই, যেখানে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু বৃষ্টির বাগড়ায় একটি বলও খেলা সম্ভব হয়নি।

অবশেষে স্থানীয় সময় রাত ৯টার কিছু পরে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। এতে করে দুই দলই ১ পয়েন্ট করে পেয়েছে।

সুপার এইটের শুরুটা এভাবে হওয়ায় কিছুটা হতাশ দুই শিবিরের সমর্থকরাই। তবে বিশ্রামের সুযোগ নেই বেশিদিন। আগামী মঙ্গলবার পাল্লেকেলেতে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। আর তার পরের দিনই কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড।

সর্বশেষ সংবাদ

নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এখনো ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি।

আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার দেখা যাচ্ছে।

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির গ্যালারিতে ভিনিসিউস জুনিয়রকে বিদ্রুপ করে

ক্রিকেট

নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এখনো ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি। তাই

ক্রিকেট

আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার দেখা যাচ্ছে। ঘরের

ফুটবল

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির গ্যালারিতে ভিনিসিউস জুনিয়রকে বিদ্রুপ করে ঝোলানো

ক্রিকেট

ভারতীয় ক্রিকেটের তিন সংস্করণেই এখন সবচেয়ে বড় ত্রাতা জাসপ্রিত বুমরাহ।