BN

বিদায় নেওয়া অস্ট্রেলিয়াকে নিয়ে বেথেলের রসিকতা

বিদায় নেওয়া অস্ট্রেলিয়াকে নিয়ে বেথেলের রসিকতা

সুযোগটা যখন সামনে এল, হাতছাড়া করলেন না জ্যাকব বেথেল। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে

সুযোগটা যখন সামনে এল, হাতছাড়া করলেন না জ্যাকব বেথেল। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার এমন দ্রুত বিদায় বেশ উপভোগই করছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।

বেথেলের দল ইংল্যান্ড দাপটের সাথে সুপার এইটে জায়গা করে নিলেও কপাল পুড়েছে অজিদের। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মতো দলের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। বিবিসি টেস্ট ম্যাচ স্পেশাল-এ কথা বলার সময় বেথেল টিপ্পনি কেটে বলেন, পুরো টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে একবারও চেনা ছন্দে দেখা যায়নি।

“সত্যি বলতে ভালোই লেগেছে। দেখে মনেই হয়নি তারা টুর্নামেন্টে ঠিকঠাক জ্বলে উঠতে পেরেছে। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে যদি দ্রুত নিজেদের গুছিয়ে নিতে না পারেন, তবে এমন পরিস্থিতির মুখে পড়ার ভয় থাকেই। তাই হ্যাঁ, ব্যাপারটা তাদের জন্য বেশ বিব্রতকর।”

আয়ারল্যান্ডকে ৬৭ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচেই বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া; জিম্বাবুয়ের কাছে হারে ২৩ রানে। এরপর শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হেরে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় তারা। শেষমেশ জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার বিদায়।

আগামী রোববার সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংল্যান্ড। এরপর মঙ্গলবার পাকিস্তান এবং শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়বে ইংলিশরা।

সর্বশেষ সংবাদ

পেশোয়ার জালমিতে শরীফুল ইসলাম ও নাহিদ রানা, আর লাহোর

কাঁধের ইনজুরির কারণে পিএসএল ২০২৬ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের

জিরোনার বিপক্ষে ঘরের মাঠে পয়েন্ট হারানোর পর আরও একবার

ক্রিকেট

পেশোয়ার জালমিতে শরীফুল ইসলাম ও নাহিদ রানা, আর লাহোর কালান্দার্সে

ক্রিকেট

কাঁধের ইনজুরির কারণে পিএসএল ২০২৬ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার

ফুটবল

জিরোনার বিপক্ষে ঘরের মাঠে পয়েন্ট হারানোর পর আরও একবার রেফারি

ক্রিকেট

পেশাওয়ার জালমির বিপক্ষে বোলিংয়ের শুরু ও শেষটা দারুণভাবে রাঙালেন লাহোর