BN

বিশ্বকাপ জয়ের চাপে ভারতের অধিনায়ক সূর্যকুমার

বিশ্বকাপ জয়ের চাপে ভারতের অধিনায়ক সূর্যকুমার

ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের তীব্র চাপ। চারদিকে শুধু একটাই দাবি— ‘ট্রফি চাই’।

ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের তীব্র চাপ। চারদিকে শুধু একটাই দাবি— ‘ট্রফি চাই’। কিন্তু এই পর্বতসমান চাপকেও যেন চওড়া হাসিতে উড়িয়ে দিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। সোজাসাপ্টা জানালেন, “চাপ তো থাকবেই, আর চাপ না থাকলে তো ক্রিকেট খেলার আসল রোমাঞ্চটাই পাওয়া যাবে না!”

বিশ্বকাপ মানেই ভারতের জন্য অলিখিত নিয়ম— শিরোপা ছাড়া অন্য কিছু মানেই ব্যর্থতা। তার ওপর এবার খেলা হচ্ছে নিজেদের মাটিতে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে প্রত্যাশার পারদ আকাশচুম্বী। হোটেল থেকে শুরু করে এয়ারপোর্ট— যেখানেই যাচ্ছেন, সূর্যকুমারদের কানে বাজছে একটাই কথা, ‘কাপ লানা হ্যায়’ (কাপ আনতে হবে)।

সুপার এইট শুরুর আগে দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রি কনরাডও হুঙ্কার দিয়ে রেখেছেন যে, এই প্রবল চাপের সুযোগ নিয়ে ভারতকে তারা কোণঠাসা করতে চান। কিন্তু সূর্যকুমার পালানোর পাত্র নন। তিনি অকপটে স্বীকার করলেন:

“মিথ্যে বলে লাভ নেই যে চাপ নেই বা সামলানো খুব সহজ। দেশের মাটিতে খেলার সময় প্রতিটি মুহূর্ত আমরা এটা অনুভব করি। এখান থেকে পালানোর কোনো পথ নেই।”

তবে এই চাপ সামলানোর টোটকাও সূর্যকুমারের জানা। তিনি বিশ্বাস করেন, বেশি দূরের চিন্তা না করে বর্তমানে থাকাটাই আসল। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিপদে পড়ার পর থেকেই ভারতীয় দলের ভাবনায় কিছুটা বদল এসেছে। আকাশকুসুম না ভেবে তারা এখন ম্যাচ ধরে ধরে এগোতে চান।

অধিনায়কের মতে, মাঠের বাইরের সব প্রত্যাশাকে জয় করার একমাত্র উপায় হলো পা মাটিতে রাখা এবং খেলাটাকে উপভোগ করা। কারণ শেষ পর্যন্ত ওই একটাই কথা— চাপ না থাকলে ক্রিকেট তো আর ক্রিকেট থাকে না!

সর্বশেষ সংবাদ

আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার দেখা যাচ্ছে।

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির গ্যালারিতে ভিনিসিউস জুনিয়রকে বিদ্রুপ করে

ভারতীয় ক্রিকেটের তিন সংস্করণেই এখন সবচেয়ে বড় ত্রাতা জাসপ্রিত

ক্রিকেট

আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার দেখা যাচ্ছে। ঘরের

ফুটবল

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির গ্যালারিতে ভিনিসিউস জুনিয়রকে বিদ্রুপ করে ঝোলানো

ক্রিকেট

ভারতীয় ক্রিকেটের তিন সংস্করণেই এখন সবচেয়ে বড় ত্রাতা জাসপ্রিত বুমরাহ।

ক্রিকেট

অস্ট্রেলিয়ান ক্রিকেটে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন সাবেক উইকেটকিপার-ব্যাটার