গত বছর ওয়ানডে বিশ্বকাপে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই মাঠে নেমেছিল বাংলাদেশ নারী দল, যার প্রভাব পড়েছিল মাঠের পারফরম্যান্সে। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ভুলের পুনরাবৃত্তি করতে চায় না বিসিবি। নিগার সুলতানা জ্যোতিদের বিশ্বকাপ প্রস্তুতি যেন নিখুঁত হয়, সেজন্য বড়সড় পরিকল্পনা হাতে নিয়েছে বোর্ড।
বুধবার বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবা জুলফিকার রুবারা দৌলা জানান, বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে টাইগ্রেসদের প্রতিপক্ষ স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।
বিশ্বকাপের পথে বাংলাদেশের ঠাসা সূচি:
- বিপিএল: ৪ থেকে ১৪ এপ্রিল প্রথমবারের মতো তিন দলের উইমেন’স বিপিএল অনুষ্ঠিত হবে। (ড্রাফট হতে পারে ১৪ মার্চ)।
- হোম সিরিজ: বিপিএলের পরেই শ্রীলঙ্কা নারী দল বাংলাদেশে আসবে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলতে।
- ত্রিদেশীয় সিরিজ: মে মাসের শেষে বা জুনের শুরুতে স্কটল্যান্ডের মাটিতে খেলবে বাংলাদেশ।
উল্লেখ্য, আগামী ১৪ জুন ইংল্যান্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ‘বি’ গ্রুপে টাইগ্রেসদের অন্য প্রতিপক্ষরা হলো— ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।