BN

বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করল নিউজিল্যান্ড

বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করল নিউজিল্যান্ড

দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই শেষে কিউই শিবিরে ফিরছেন একঝাঁক পেসার। এপ্রিলের বাংলাদেশ

দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই শেষে কিউই শিবিরে ফিরছেন একঝাঁক পেসার। এপ্রিলের বাংলাদেশ সফরকে সামনে রেখে ম্যাথু ফিশার, উইল ও’রুরক এবং ব্লেয়ার টিকনারকে দলে ফিরিয়েছে নিউজিল্যান্ড। একই সঙ্গে ২০২৪ সালের এপ্রিলের পর আবারও সাদা বলের ক্রিকেটে সুযোগ পেয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলায় নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারকে এই সিরিজে পাচ্ছে না কিউইরা। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ টম ল্যাথাম। ইনজুরি কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন উইল ও’রুরক এবং টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ম্যাথু ফিশার। অন্যদিকে দুই ফরম্যাটের দলেই ডাক পেয়েছেন ব্লেয়ার টিকনার।

খেলোয়াড়দের ফেরা নিয়ে কিউই প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, “উইল, ব্লেয়ার এবং ম্যাথু গত কয়েক মাস ধরে মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করেছে। তাদের আবারও দলে ফিরে পাওয়া আমাদের জন্য দারুণ খবর। বর্তমান ক্রিকেটের ঠাসা সূচিতে বোলিংয়ের শক্তিমত্তা বাড়ানো খুব জরুরি ছিল।”

এদিকে ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে ফিরেছেন ফক্সক্রফট। ফোর্ড ট্রফিতে চ্যাম্পিয়ন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। টুর্নামেন্টে ১১ ইনিংসে ৪৩৫ রান করে তিনি নির্বাচকদের নজরে পড়েন।

তরুণ ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন মুহাম্মদ আব্বাস এবং আদি অশোক। এ ছাড়া ক্রিস্টিয়ান ক্লার্ক এবং বেন সিয়ার্স দুই ফরম্যাটেই সুযোগ পেয়েছেন। ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে ভূমিকা রাখা জেডেন লেনক্সও আছেন স্কোয়াডে। এই সিরিজেই টি-টোয়েন্টি অভিষেক হতে পারে তার।

আগামী ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল। ১৭ এবং ২০ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে। এরপর তৃতীয় ওয়ানডে এবং প্রথম দুটি টি-টোয়েন্টি খেলতে তারা চট্টগ্রামে যাবে। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি আবারও ঢাকায় অনুষ্ঠিত হবে ২ মে।

নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড

টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদি অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুরক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়াং।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড

টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাথু ফিশার, ডিন ফক্সক্রফট, বেভিন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি এবং ব্লেয়ার টিকনার।

সর্বশেষ সংবাদ

মৌরিতানিয়ার বিপক্ষে গত শনিবার আর্জেন্টিনার ২-১ গোলের জয়ের ম্যাচে

দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই শেষে কিউই শিবিরে ফিরছেন একঝাঁক

টুইট করার কয়েক মিনিটের মধ্যেই ডিলিট করেছেন, চেয়েছেন নিঃশর্ত

ফুটবল

মৌরিতানিয়ার বিপক্ষে গত শনিবার আর্জেন্টিনার ২-১ গোলের জয়ের ম্যাচে লিওনেল

ক্রিকেট

টুইট করার কয়েক মিনিটের মধ্যেই ডিলিট করেছেন, চেয়েছেন নিঃশর্ত ক্ষমাও।

ফুটবল

ঘরের মাঠের সাফল্য এবার বিদেশের মাটিতেও টেনে নিতে চান বাংলাদেশ

ফুটবল

সিঙ্গাপুর কোচ গেভিন লির এখন মূল দুশ্চিন্তার নাম হামজা চৌধুরী।