BN

ফিটনেস টেস্টের ফাঁদে লঙ্কান ক্রিকেটাররা ও এনওসি পাননি হাসারাঙ্গা

ফিটনেস টেস্টের ফাঁদে লঙ্কান ক্রিকেটাররা ও এনওসি পাননি হাসারাঙ্গা

আইপিএল ২০২৬ শুরু হতে চললেও শ্রীলঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানাকে

আইপিএল ২০২৬ শুরু হতে চললেও শ্রীলঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানাকে নিয়ে দুশ্চিন্তা কাটছে না। লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৪৫ জন ক্রিকেটারের মধ্যে মাত্র ২৪ জন এখন পর্যন্ত ফিটনেস টেস্টে পাস করেছেন। বাকি ২১ জনের মধ্যে হাসারাঙ্গা ও পাথিরানাসহ ১৫ জন এখনো পরীক্ষাই দেননি, আর ৬ জন অন্তত একবার ফেল করেছেন।

সবচেয়ে বেশি ধোঁয়াশা তৈরি হয়েছে হাসারাঙ্গাকে নিয়ে। লখনউ সুপার জায়ান্টসের এই লেগ স্পিনার গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। এসএলসি সূত্রে জানা গেছে, হাসারাঙ্গা এখন পর্যন্ত আইপিএলে খেলার জন্য কোনো অনাপত্তিপত্র বা এনওসি আবেদন করেননি। তার ফিটনেস পরীক্ষার তারিখও এখনো চূড়ান্ত হয়নি।

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের লঙ্কান পেসার মাথিশা পাথিরানাও বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে পায়ের পেশিতে (কাফ স্ট্রেইন) চোট পেয়েছিলেন। তবে তার অবস্থা হাসারাঙ্গার চেয়ে কিছুটা ভালো। পাথিরানা ইতোমধ্যে নেটে বোলিং শুরু করেছেন এবং আশা করা হচ্ছে এপ্রিলের মাঝামাঝিতে তিনি ভারতে দলের সাথে যোগ দিতে পারবেন। আগামী সপ্তাহের মধ্যেই তার ফিটনেস টেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

শ্রীলঙ্কান বোর্ড এবার ফিটনেস নিয়ে বেশ কঠোর অবস্থানে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য স্প্রিন্ট, অ্যাজিলিটি টেস্ট এবং ২ কিমি দৌড়সহ ২৯ নম্বরের একটি কঠিন পরীক্ষা রাখা হয়েছে, যেখানে পাস করতে হলে অন্তত ১৭ নম্বর পেতে হয়। এমনকি ঘরোয়া লিগের ক্রিকেটারদের জন্যও ফিটনেস বাধ্যতামূলক করা হয়েছে। যারা ১৯ এপ্রিলের মধ্যে ফিটনেস প্রমাণ করতে পারবেন না, তারা ম্যাচ খেললেও কোনো পারিশ্রমিক পাবেন না। আইপিএলের দলগুলো এখন তাকিয়ে আছে এই দুই তারকার ফিটনেস রিপোর্টের দিকে।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি থাকলেও

আইপিএল ২০২৬ শুরু হতে চললেও শ্রীলঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা

টি-টোয়েন্টি বিশ্বকাপে অতিমানবীয় পারফরম্যান্সের পর এবার আইসিসি ‘প্লেয়ার অব

ফুটবল

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি থাকলেও ইরানের

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে অতিমানবীয় পারফরম্যান্সের পর এবার আইসিসি ‘প্লেয়ার অব দ্য

ফুটবল

আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলকে

ফুটবল

থাইল্যান্ডের নন্থাবুরিতে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মঞ্চে টিকে থাকার