BN

অনিয়মের দায়ে আমিনুল ইসলাম বুলবুলের কমিটি বাতিল ও অ্যাডহক গঠন

অনিয়মের দায়ে আমিনুল ইসলাম বুলবুলের কমিটি বাতিল ও অ্যাডহক গঠন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচনে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির প্রমাণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচনে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটি। এই প্রতিবেদনের ভিত্তিতেই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এনএসসি। একই সাথে দেশের ক্রিকেটের অচলাবস্থা কাটাতে ১১ সদস্যের একটি শক্তিশালী অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে, যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক সফল অধিনায়ক তামিম ইকবাল।

মঙ্গলবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনএসসির পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান জানান, ২০১৮ সালের এনএসসি নীতিমালার ২১ ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বোর্ড ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তামিমের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন কমিটি আগামী তিন মাসের মধ্যে বিসিবির নতুন নির্বাচনের আয়োজন করবে এবং নিয়মিত ক্রিকেটীয় কার্যক্রম সচল রাখবে।

গত মাসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে ৫ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। গত রোববার জমা দেওয়া সেই প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। তদন্ত কমিটির পর্যবেক্ষণে দেখা গেছে, বিগত নির্বাচনে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপ ছিল। এমনকি সাবেক সভাপতি আমিনুলের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার ও কারসাজির বিস্তর প্রমাণ মিলেছে। নির্বাচনের তিনটি ক্যাটাগরি থেকেই ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়ার কথা উল্লেখ করেছে এই কমিটি।

নাজমুল হাসান পাপনের বিদায়ের পর রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবাহিকতায় তামিম ইকবালকে নিয়ে টানা তিনজন সাবেক অধিনায়ক বিসিবি প্রধানের চেয়ারে বসলেন। তামিমের এই কমিটিতে ক্রিকেট ব্যক্তিত্বদের পাশাপাশি রাজনৈতিক ও আইনি অঙ্গনের পরিচিত মুখদেরও রাখা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলি খান, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি ও তানজিল চৌধুরী।

এছাড়া কমিটিতে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। দায়িত্ব পাওয়ার পর আজ মঙ্গলবার সন্ধ্যায়ই অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হাইভোল্টেজ লড়াইয়ের আগে আলোচনার কেন্দ্রে

চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে বায়ার্ন

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক মোহাম্মদ আমিনুল এহসানের দীর্ঘ

ফুটবল

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হাইভোল্টেজ লড়াইয়ের আগে আলোচনার কেন্দ্রে এখন

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে বায়ার্ন মিউনিখের

ক্রিকেট

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক মোহাম্মদ আমিনুল এহসানের দীর্ঘ বক্তব্যে

ক্রিকেট

বিসিবি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা হওয়ার ঠিক দুই ঘণ্টার