BN

সভাপতির চেয়ারে বসেই প্রথম সভা ডাকলেন তামিম ইকবাল

সভাপতির চেয়ারে বসেই প্রথম সভা ডাকলেন তামিম ইকবাল

বিসিবি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা হওয়ার ঠিক দুই ঘণ্টার মাথায় মিরপুর

বিসিবি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা হওয়ার ঠিক দুই ঘণ্টার মাথায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পা রাখলেন তামিম ইকবাল। বিকেল ৪টার দিকে ঘোষণা আসার পর সন্ধ্যা ৬টায় বোর্ড কার্যালয়ে এসে সভাপতির চেয়ারে বসেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ওপেনার। এর মাধ্যমেই বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে তামিমের এক নতুন পথচলা শুরু হলো।

আপাতত এই অ্যাডহক কমিটির মেয়াদ মাত্র তিন মাস। এই সময়ের মধ্যেই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই হবে তামিমের প্রধান কাজ। ধারণা করা হচ্ছে, সেই নির্বাচনেও তিনি সক্রিয়ভাবে অংশ নেবেন। তামিম আসার কিছুক্ষণ আগেই বিসিবি ছাড়েন বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়া হতে পারে—এমন গুঞ্জন গত কয়েকদিন ধরেই বাতাসে ভাসছিল। তবে মঙ্গলবারই যে বিদায়ঘণ্টা বেজে যাবে, তা হয়তো আমিনুল নিজেও আঁচ করতে পারেননি। এদিন দুপুরেও তিনি গ্রাউন্ডস কমিটির বিদায়ী প্রধান খালেদ মাসুদকে নিয়ে পূর্বাচলে মাঠ পরিদর্শনে গিয়েছিলেন। বিকেলে বোর্ডে ফেরার পরই তার পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার খবর ছড়িয়ে পড়ে।

গত নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) যে তদন্ত কমিটি গঠন করেছিল, তাদের প্রতিবেদনেই বেরিয়ে এসেছে বিস্তর অনিয়মের চিত্র। সেই পর্যবেক্ষণের ভিত্তিতেই এনএসসির পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান বর্তমান বোর্ড ভেঙে তামিমের নেতৃত্বে নতুন কমিটি ঘোষণা করেন। এই খবরের পরপরই আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ ও নাজমুল আবেদীন ফাহিমসহ বিদায়ী পরিচালকরা তড়িঘড়ি করে বোর্ড প্রাঙ্গণ ছেড়ে যান।

তামিম আসার আগেই বিসিবি চত্বরে ভিড় করেন সংবাদকর্মী ও সাধারণ মানুষ। তাকে বরণ করে নিতে মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম এলাকা। নাজমুল হাসান পাপন, ফারুক আহমেদ কিংবা আমিনুলের দায়িত্ব নেওয়ার সময়ও এমন দৃশ্য দেখা গিয়েছিল, যার ধারাবাহিকতা বজায় থাকল তামিমের বেলাতেও।

বোর্ডে এসেই অলস সময় কাটাননি নতুন প্রধান। শুরুতেই বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ছোট ছোট বৈঠক সেরে নেন এবং এদিনই নতুন অ্যাডহক কমিটির প্রথম সভা আহ্বান করেন। সন্ধ্যার পর কমিটির অন্য সদস্যদের একে একে বিসিবি কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়। বিদায়ী কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও অনেকের ফোন বন্ধ পাওয়া গেছে, ফলে তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি

তামিম ইকবাল (প্রধান), ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস এবং রাশনা ইমাম।

সর্বশেষ সংবাদ

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হাইভোল্টেজ লড়াইয়ের আগে আলোচনার কেন্দ্রে

চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে বায়ার্ন

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক মোহাম্মদ আমিনুল এহসানের দীর্ঘ

ফুটবল

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হাইভোল্টেজ লড়াইয়ের আগে আলোচনার কেন্দ্রে এখন

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে বায়ার্ন মিউনিখের

ক্রিকেট

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক মোহাম্মদ আমিনুল এহসানের দীর্ঘ বক্তব্যে

ফুটবল

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দনিয়ামালি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে তাদের অংশগ্রহণ