BN

ইনজুরি সত্ত্বেও সোফি মলিনাক্সের নেতৃত্বেই আস্থা অস্ট্রেলিয়ার

ইনজুরি সত্ত্বেও সোফি মলিনাক্সের নেতৃত্বেই আস্থা অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার নারী দলের প্রধান নির্বাচক শন ফ্লেগলার স্বীকার করেছেন যে, অধিনায়কত্বের শুরুর

অস্ট্রেলিয়ার নারী দলের প্রধান নির্বাচক শন ফ্লেগলার স্বীকার করেছেন যে, অধিনায়কত্বের শুরুর দিকেই সোফি মলিনাক্সের পিঠের ইনজুরি একটি ‘নজিরবিহীন’ পরিস্থিতির সৃষ্টি করেছে। তবে তার চোটের ইতিহাস থাকলেও তাকে অধিনায়ক করার সিদ্ধান্ত সঠিক ছিল বলেই মনে করেন তিনি। ফ্লেগলারের বিশ্বাস, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই পূর্ণ ফিট হয়ে উঠবেন এই অলরাউন্ডার।

চলতি বছরের শুরুতে অ্যালিসা হিলির উত্তরসূরি হিসেবে সব ফরম্যাটে সোফির নাম ঘোষণা করা হয়। ওয়েস্ট ইন্ডিজ সফরে তার পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের কথা থাকলেও পিঠের ইনজুরির কারণে সেখানে তিনি বল করতে পারেননি। ফলে প্রথম ওয়ানডে খেলার পর তাকে বিশ্রামে পাঠানো হয়।

২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশের সময় ফ্লেগলার সাংবাদিকদের বলেন, “আমাদের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপই এখন মূল লক্ষ্য। ভারতের বিপক্ষে সিরিজের সময় সোফির পিঠে সমস্যা দেখা দেয়, যা মোটেও কাম্য ছিল না। তবে আমরা ঝুঁকি না নিয়ে তাকে একটু বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওয়েস্ট ইন্ডিজে দলের সাথে থাকাটা তার নেতৃত্বের জন্য জরুরি ছিল। তবে বিশ্বকাপে সে কেবল ব্যাটার নয়, একজন বোলিং অলরাউন্ডার হিসেবেই খেলবে।”

তাহলিয়া ম্যাকগ্রা বা অ্যাশলে গার্ডনারের মতো তারকাদের টপকে মলিনাক্সকে কেন দায়িত্ব দেওয়া হলো—এমন প্রশ্নে ফ্লেগলার জানান, এটি কোনো তড়িঘড়ি নেওয়া সিদ্ধান্ত নয়। প্রায় এক বছর ধরে এ নিয়ে আলোচনা হয়েছে। সোফির বয়স যখন ২০, তখনই তার নেতৃত্বের গুণাবলি নজর কেড়েছিল। ইনজুরি না থাকলে হয়তো আরও কয়েক বছর আগেই তাকে অধিনায়ক হিসেবে দেখা যেত।

এদিকে বিশ্বকাপের স্পিন আক্রমণ নিয়েও মধুর সমস্যায় আছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ সফরে লেগ স্পিনার অ্যালানা কিং সিরিজ সেরা হওয়ায় সমীকরণ আরও কঠিন হয়ে পড়েছে। দলে আগে থেকেই আছেন জর্জিয়া ওয়্যারহ্যাম ও অ্যাশলে গার্ডনার। ইংল্যান্ডের কন্ডিশনে চারজন স্পিনার খেলানো হবে কি না, তা নিয়ে ভাবছেন নির্বাচকরা।

আগামী জুন মাসে ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দুটি ম্যাচ সকালের দিকে (১০:৩০ মিনিটে)। এমন কন্ডিশনে স্পিনারদের ভূমিকা কেমন হবে এবং দলের ভারসাম্য ঠিক রাখতে বাড়তি ব্যাটার নাকি পেসার নেওয়া হবে, তা নিয়ে আগামী মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। জুনের সেই বিশ্বমঞ্চে নামার আগে ব্রিসবেনে ক্যাম্প এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি সিরিজ খেলবে অজি নারী দল।

সর্বশেষ সংবাদ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের দুই পেসারের জন্য দিনটি

বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় বোর্ড সভায়

দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতি বিবেচনায় বড় এক সিদ্ধান্ত নিলেন

ক্রিকেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের দুই পেসারের জন্য দিনটি মোটেও

ক্রিকেট

বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় বোর্ড সভায় বিভিন্ন

ক্রিকেট

দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতি বিবেচনায় বড় এক সিদ্ধান্ত নিলেন বিসিবি

ক্রিকেট

বিসিবি সভাপতির চেয়ারে বসার ২৪ ঘণ্টা পার হতে না হতেই