BN

কিউইদের বিপক্ষে সেরা দল নিয়েই নামছে বাংলাদেশ ও স্কোয়াড অপরিবর্তিত

কিউইদের বিপক্ষে সেরা দল নিয়েই নামছে বাংলাদেশ ও স্কোয়াড অপরিবর্তিত

নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় সারির দল পাঠালেও ঘরের মাঠে কোনো ঝুঁকি নিতে রাজি

নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় সারির দল পাঠালেও ঘরের মাঠে কোনো ঝুঁকি নিতে রাজি নয় বাংলাদেশ। কিউইদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য সম্ভাব্য সেরা দলই ঘোষণা করেছে বিসিবি। শনিবার দুপুরে হাবিবুল বাশারের নেতৃত্বাধীন নতুন নির্বাচক প্যানেল প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল চূড়ান্ত করে।

সবশেষ সিরিজে পাকিস্তানের বিপক্ষে জয়ী হওয়া স্কোয়াডটিই এবার অপরিবর্তিত রাখা হয়েছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যস্ত থাকা মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন ও তানজিদ হাসানরা সিরিজ শুরুর আগেই দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন।

সাম্প্রতিক সময়ে ব্যাটে রান না থাকলেও নির্বাচকদের আস্থা ধরে রেখেছেন সাইফ হাসান ও আফিফ হোসেন। ওয়ানডে ক্যারিয়ারের ৯ ম্যাচে মাত্র একটি ফিফটি করা সাইফ কিংবা গত দুই সিরিজে নিজেকে মেলে ধরতে না পারা আফিফকে দলে রাখার পেছনে ‘পর্যাপ্ত সুযোগ’ দেওয়ার নীতিকেই বড় করে দেখছেন নির্বাচকরা।

দলে কোনো পরিবর্তন না আনার ব্যাখ্যায় প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, “আমরা ধারাবাহিকতায় বিশ্বাস করতে চাই। গত সিরিজে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। আমাদের পলিসি হলো কেউ যখন দলে আসবে তাকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। যারা খেলেছে তারা খারাপ করেনি তাই আমরা এই সিরিজে কোনো বদল আনিনি।”

নিউজিল্যান্ড যেখানে তাদের মূল তারকাদের ছাড়াই বাংলাদেশে আসছে সেখানে বাংলাদেশ কেন পূর্ণ শক্তির দল খেলাচ্ছে সে বিষয়েও পরিষ্কার ধারণা দিয়েছেন প্রধান নির্বাচক। তিনি জানান যে বিশ্বকাপের আগে কোনো বড় পরীক্ষা-নিরীক্ষা করতে চায় না বোর্ড। তার মতে বাংলাদেশ দলের প্রথম অগ্রাধিকার হলো ম্যাচ জেতা আর জয়ের মানসিকতা বজায় রেখেই বিশ্বকাপের পরিকল্পনা সাজানো হচ্ছে।

আগামী সোমবার নিউজিল্যান্ড দল ঢাকায় পৌঁছাবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে শুক্রবার এবং দ্বিতীয়টি রোববার।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

সর্বশেষ সংবাদ

ইউভেন্তুসের সঙ্গে লুসিয়ানো স্পালেত্তির সম্পর্ক আরও দীর্ঘ হতে চলেছে।

নরওয়ের নাগরিকত্ব পেয়েছেন বোদা/গ্লিম্টের নির্ভরযোগ্য গোলকিপার নিকিতা হাইকিন। এই

আর্সেনালের সঙ্গে মিকেল আর্তেতার বর্তমান চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে

ফুটবল

ইউভেন্তুসের সঙ্গে লুসিয়ানো স্পালেত্তির সম্পর্ক আরও দীর্ঘ হতে চলেছে। ২০২৮

ফুটবল

নরওয়ের নাগরিকত্ব পেয়েছেন বোদা/গ্লিম্টের নির্ভরযোগ্য গোলকিপার নিকিতা হাইকিন। এই অর্জনের

ফুটবল

আর্সেনালের সঙ্গে মিকেল আর্তেতার বর্তমান চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে আগামী

ক্রিকেট

প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দল ঘোষণার সংবাদ