BN

নাহিদ-শরিফুলের গতির ঝড়ে চুরমার মুস্তাফিজের লাহোর

নাহিদ-শরিফুলের গতির ঝড়ে চুরমার মুস্তাফিজের লাহোর

পেশোয়ার জালমিতে শরীফুল ইসলাম ও নাহিদ রানা, আর লাহোর কালান্দার্সে মোস্তাফিজুর রহমান—পাকিস্তান

পেশোয়ার জালমিতে শরীফুল ইসলাম ও নাহিদ রানা, আর লাহোর কালান্দার্সে মোস্তাফিজুর রহমান—পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ তিন বাংলাদেশি পেসারের দ্বৈরথ দেখা গেল। তবে দিনশেষে জয়ের হাসি হেসেছেন নাহিদ ও শরীফুল। বড় ব্যবধানের এই জয়ে বড় ভূমিকা ছিল বাংলাদেশের এই দুই পেসারেরই।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা পেশোয়ার নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে। জবাবে রান তাড়া করতে নেমে রীতিমতো মুখ থুবড়ে পড়ে লাহোরের ব্যাটিং লাইনআপ। ১৭ ওভারে মাত্র ৯৭ রানেই অলআউট হয়ে যায় তারা। ৭৬ রানের বিশাল এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে পেশোয়ার জালমি। ৫ ম্যাচের চারটিতেই জিতে এখনো অপরাজিত তারা (একটি ম্যাচ পরিত্যক্ত)। ৯ পয়েন্ট নিয়ে তারা সবার উপরে, আর ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মুলতান সুলতানস। অন্যদিকে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে পড়ে আছে লাহোর।

পেশোয়ারের বড় সংগ্রহের কারিগর ছিলেন লঙ্কান উইকেটকিপার ব্যাটার কুশল মেন্ডিস। তিনে নেমে ৪৮ বলে ৭৪ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৫টি চার ও ৪টি ছক্কার মার। বল হাতে লাহোরের হয়ে মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩০ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। নিজের শেষ ওভারে মাইকেল ব্রেসওয়েল ও আমের জামালকে ফিরিয়ে কিছুটা লাগাম টেনেছিলেন কাটার মাস্টার।

১৭৪ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় লাহোর। দ্বিতীয় ওভারে দলীয় ৪ রানের মাথায় মোহাম্মদ নাঈমকে মিড-অফে ক্যাচ দিতে বাধ্য করেন শরীফুল ইসলাম। বাংলাদেশের এই বাঁহাতি পেসার ২ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।

পেশোয়ারের হয়ে দ্বিতীয় আঘাতটি হানেন স্পিডস্টার নাহিদ রানা। ফখর জামান ও আবদুল্লাহ শফিকের ৩৯ রানের জুটি ভাঙেন তিনি। ১৫ বলে ২১ রান করা শফিককে ডিপ স্কয়ার লেগের তালুবন্দি করান রানা। এরপর নিজের দ্বিতীয় স্পেলে উসমান মিরকে উইকেটকিপারের ক্যাচ বানালে ৭০ রানেই ৮ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় লাহোর। ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে জয়ের ভিত গড়ে দেন নাহিদ রানা।

এদিকে ব্যাটিংয়ে এক অনন্য নজির গড়েছেন বাবর আজম। প্রথম ব্যাটার হিসেবে পিএসএলের ইতিহাসে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করার গৌরব অর্জন করেছেন তিনি।

সর্বশেষ সংবাদ

পেশোয়ার জালমিতে শরীফুল ইসলাম ও নাহিদ রানা, আর লাহোর

কাঁধের ইনজুরির কারণে পিএসএল ২০২৬ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের

জিরোনার বিপক্ষে ঘরের মাঠে পয়েন্ট হারানোর পর আরও একবার

ক্রিকেট

কাঁধের ইনজুরির কারণে পিএসএল ২০২৬ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার

ফুটবল

জিরোনার বিপক্ষে ঘরের মাঠে পয়েন্ট হারানোর পর আরও একবার রেফারি

ক্রিকেট

পেশাওয়ার জালমির বিপক্ষে বোলিংয়ের শুরু ও শেষটা দারুণভাবে রাঙালেন লাহোর

ফুটবল

ইউভেন্তুসের সঙ্গে লুসিয়ানো স্পালেত্তির সম্পর্ক আরও দীর্ঘ হতে চলেছে। ২০২৮