BN

ইনজুরির কবলে রোহিত-কোহলি ও ওয়াংখেড়েতে মুম্বাইয়ের হার

ইনজুরির কবলে রোহিত-কোহলি ও ওয়াংখেড়েতে মুম্বাইয়ের হার

আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে ম্যাচ ছাপিয়ে বড় হয়ে দাঁড়িয়েছে দুই মহাতারকা—রোহিত শর্মা ও বিরাট কোহলির ইনজুরি।

২৪১ রানের বিশাল পাহাড় তাড়া করতে নেমে পঞ্চম ওভারেই বিপাকে পড়ে মুম্বাই। মাত্র ১৩ বলে ১৯ রান করা অবস্থায় রোহিত শর্মাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিলেও লাভ হয়নি; হ্যামস্ট্রিংয়ে ব্যান্ডেজ বেঁধে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। এরপর আর ব্যাটিংয়ে নামেননি মুম্বাইয়ের এই ওপেনার। শেষ পর্যন্ত লড়াই করেও ১৮ রানে ম্যাচটি হেরে যায় মুম্বাই।

অন্যদিকে, আরসিবি ইনিংসের দশম ওভারে গোড়ালির সমস্যায় পড়েন বিরাট কোহলি। ধারাভাষ্যকার সাইমন ডুল সরাসরি সম্প্রচারে জানান যে, কোহলির বাম পায়ের গোড়ালিতে সমস্যা দেখা দিয়েছে। তবে ইনজুরি নিয়েও কোহলি ৩৮ বলে ৫০ রানের একটি লড়াকু ইনিংস খেলে হার্দিক পান্ডিয়ার বলে আউট হন। ফিল্ডিংয়ের সময় তাকে আর মাঠে দেখা যায়নি, ডাগআউটে বসেই দলের জয় উপভোগ করেছেন তিনি।

ম্যাচ শেষে আরসিবি অধিনায়ক রজত পাতিদারের কাছে কোহলির অবস্থা জানতে চাওয়া হলে তিনি বলেন, “পুরোপুরি নিশ্চিত নই, তবে আমার মনে হচ্ছে তিনি এখন ঠিক আছেন।”

এই জয়ের ফলে চার ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে বেঙ্গালুরু। অন্যদিকে, টানা তিন হারে টেবিলের আট নম্বরে নেমে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

সর্বশেষ সংবাদ

ম্যানচেস্টার সিটির দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে যোগ

আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি

আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই

ফুটবল

ম্যানচেস্টার সিটির দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে যোগ হলো

ক্রিকেট

আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই শুরু

ক্রিকেট

ঘরোয়া ক্রিকেটে মারকুটে ব্যাটিং আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সামর্থ্যের প্রমাণ দিয়ে

ফুটবল

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব এখন বাংলাদেশের