BN

কাটল অনিশ্চয়তা, শনিবার শুরু ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল

কাটল অনিশ্চয়তা, শনিবার শুরু ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে ঝুলে থাকা অনিশ্চয়তার মেঘ অবশেষে কাটতে শুরু

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে ঝুলে থাকা অনিশ্চয়তার মেঘ অবশেষে কাটতে শুরু করেছে। বিসিবির নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই লিগ শুরুর পথে প্রধান বাধাগুলো সরতে থাকে। এবার আনুষ্ঠানিকভাবে দলবদলের তারিখ ঘোষণা করে সেই অনিশ্চয়তার অবসান ঘটালো ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

সোমবার সন্ধ্যায় বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শনি ও রোববার ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের দিন ধার্য করা হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে এই দুই দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে দলবদলের আনুষ্ঠানিকতা।

দেশের প্রধান এই লিস্ট ‘এ’ ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসরে অংশ নিচ্ছে মোট ১২টি দল। দলগুলো হলো—আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (সাবেক ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লিওপার্ডস।

এক সময় দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ আসর ছিল এই প্রিমিয়ার লিগ। এখনো এর গুরুত্ব বিন্দুমাত্র কমেনি। জাতীয় দল ও তার আশেপাশে থাকা ক্রিকেটারদের রুটি-রুজির প্রধান উৎস এই টুর্নামেন্ট। তবে গত বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে এবার আসরটি বড় ধরনের জটিলতায় পড়েছিল। বিসিবি নির্বাচনে অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগে ৪৮টি ক্লাব একজোট হয়ে লিগ বর্জনের ঘোষণা দিয়েছিল।

নির্বাচনের পর আমিনুল ইসলাম বুলবুলকে ‘অবৈধ সভাপতি’ দাবি করে অনেক ক্লাব প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগ থেকে নিজেদের সরিয়ে নেয়। যার ফলে ঘরোয়া ক্রিকেটে অচলাবস্থা তৈরি হয় এবং প্রিমিয়ার লিগ পুরোপুরি থমকে যায়। তবে জাতীয় নির্বাচনের পর ক্রীড়া পরিষদ বিসিবির গত নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করে। সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমিনুল ইসলামের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি গঠন করার পরই লিগ নিয়ে জমে থাকা বরফ গলতে শুরু করে।

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে বড় এক সুখবর পেল

ঘানা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে ফেরার পথে এক ভয়াবহ

নিউজিল্যান্ডের এই দলটি দ্বিতীয় বা তৃতীয় সারির হলেও স্কোয়াডের

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে বড় এক সুখবর পেল পিএসজি।

ফুটবল

ঘানা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে ফেরার পথে এক ভয়াবহ ডাকাতির

ক্রিকেট

নিউজিল্যান্ডের এই দলটি দ্বিতীয় বা তৃতীয় সারির হলেও স্কোয়াডের সবারই

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র ৬০ দিন।