BN

বাংলাদেশের কড়া রোদ আর স্পিন বিষ সামলানোর চ্যালেঞ্জে নিউজিল্যান্ড

বাংলাদেশের কড়া রোদ আর স্পিন বিষ সামলানোর চ্যালেঞ্জে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের এই দলটি দ্বিতীয় বা তৃতীয় সারির হলেও স্কোয়াডের সবারই আন্তর্জাতিক ক্রিকেট

নিউজিল্যান্ডের এই দলটি দ্বিতীয় বা তৃতীয় সারির হলেও স্কোয়াডের সবারই আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে—বাংলাদেশ সফরে আসার আগে এমনটাই মনে করিয়ে দিলেন কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম।

কন্ডিশন নিউজিল্যান্ডের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। সেখানে এখন গ্রীষ্মের বিদায়বেলা, আর বাংলাদেশে সবে গরম পড়তে শুরু করেছে। আবহাওয়া নিউজিল্যান্ডের চেয়ে অনেক বেশি উত্তপ্ত থাকবে। তবে ল্যাথামের ভাবনায় আবহাওয়ার চেয়েও বেশি জায়গা করে নিয়েছে ক্রিকেটীয় চ্যালেঞ্জ। তিনি নিশ্চিতভাবেই ধরে নিয়েছেন, বাংলাদেশে স্পিনই হবে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি। তবে সেই চ্যালেঞ্জ সামলানোর সামর্থ্য দলের আছে বলে বিশ্বাস করেন কিউই অধিনায়ক।

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড দল এখন বাংলাদেশের পথে। দেশ ছাড়ার আগে ল্যাথাম জানান, আইপিএল, পিএসএল এবং চোট ও বিশ্রামের কারণে নিয়মিত ১৬-১৭ জন ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশে আসছে তারা। দলটির নেতৃত্বে ল্যাথামের থাকাটাই বলে দেয় তাদের বর্তমান বাস্তবতা। ল্যাথাম নিজেও স্বীকার করেছেন যে, এই দলটি সচরাচর দেখা নিউজিল্যান্ড দল থেকে অনেকটাই আলাদা।

তবে দলটি অনভিজ্ঞ হলেও আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই নতুন নয়। ল্যাথাম বলেন, “আইপিএল ও পিএসএলের ব্যস্ততায় কিছু তরুণ ক্রিকেটার সুযোগ পাচ্ছে। এদের অভিজ্ঞতা পরিচিত মুখগুলোর চেয়ে কিছুটা কম হতে পারে, কিন্তু পুরো স্কোয়াডের দিকে তাকালে দেখবেন প্রত্যেকেই কোনো না কোনো সময় নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলেছে।”

ল্যাথাম মনে করেন, এই ক্রিকেটারদের যত বেশি সুযোগ দেওয়া হবে, কিউইদের বেঞ্চের শক্তি ততই বাড়বে। দলের ছয়জন ক্রিকেটার গত বছর নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করে আসায় কন্ডিশন সম্পর্কে তাদের কিছুটা টাটকা অভিজ্ঞতা রয়েছে।

স্পিন চ্যালেঞ্জ নিয়ে ল্যাথাম বলেন, “আমরা জানি বাংলাদেশে স্পিন বড় ভূমিকা পালন করে। নিউজিল্যান্ডের কন্ডিশনের চেয়ে ওখানকার পরিস্থিতি ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। তাই সেখানে দ্রুত মানিয়ে নেওয়াটাই হবে আসল কাজ। প্রস্তুতির ওপর আমরা সবসময় জোর দেই এবং আশা করি মাঠের লড়াইয়ে সেটা আমরা কাজে লাগাতে পারব।”

১৬৩টি ওয়ানডে খেলা ল্যাথাম নিজেই দলের প্রধান ভরসা। স্পিন সামলাতে তার খ্যাতি আছে। নিজের অভিজ্ঞতা দিয়ে তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চান। ল্যাথাম বলেন, “আমি অনেক দিন ধরে খেলছি, তাই কঠিন পরিস্থিতিতে নিজের অভিজ্ঞতার ওপর ভরসা রাখতে হয়। যারা আগে এখানে খেলেছে, তাদের অভিজ্ঞতাও অন্যদের সহায়তা করবে।”

নিউজিল্যান্ড ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডেন ক্লেভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রোক, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডেন ক্লেভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে বড় এক সুখবর পেল

ঘানা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে ফেরার পথে এক ভয়াবহ

নিউজিল্যান্ডের এই দলটি দ্বিতীয় বা তৃতীয় সারির হলেও স্কোয়াডের

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে বড় এক সুখবর পেল পিএসজি।

ফুটবল

ঘানা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে ফেরার পথে এক ভয়াবহ ডাকাতির

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র ৬০ দিন।

ক্রিকেট

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে ঝুলে থাকা অনিশ্চয়তার মেঘ অবশেষে