BN

সেসকোকে কেনায় বড় বিনিয়োগ করল ম্যানচেস্টার ইউনাইটেড

সেসকোকে কেনায় বড় বিনিয়োগ করল ম্যানচেস্টার ইউনাইটেড

ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবার দলবদলে আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে ২০

ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবার দলবদলে আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে ২০ কোটি পাউন্ডের বেশি খরচ করেছে।

প্রিমিয়ার লিগের রেকর্ড চ্যাম্পিয়নরা নিজেদের আক্রমণভাগকে আরও দৃঢ় করতে জার্মান ক্লাব লাইপজিগ থেকে স্ট্রাইকার বেনিয়ামিন সেসকোকে দলে নিয়ে এসেছে।

২২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পাঁচ বছরের চুক্তিতে নিয়োগের খবর শনিবার ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, সেসকোকে দলে নেওয়ার জন্য ক্লাবটি মোট সাত কোটি ৩৭ লাখ পাউন্ড ব্যয় করছে।

গত মৌসুমে ধারাবাহিক ব্যর্থতায় ম্যানইউ প্রিমিয়ার লিগে ১৫তম স্থানে থেকে মৌসুম শেষ করেছিল, যা তাদের ইতিহাসে সবচেয়ে খারাপ পারফরম্যান্স। সেই ব্যর্থতার মূল কারণ ছিল গোলের অভাব।

হতাশা ভুলে নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এবার আক্রমণভাগে বিশেষ গুরুত্ব দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এরই মধ্যে তারা আক্রমণের জন্য তিনজন ফরোয়ার্ড নিয়েছে। এর আগে তারা ৬ কোটি ২৫ লাখ পাউন্ডে মাথেউস কুইয়া ও ৬ কোটি ৫০ লাখ পাউন্ডে ব্রায়ান এমবুমোকে দলে টেনে আনে।

গণমাধ্যমের খবর, সেসকোকে পেতে নিউক্যাসল ইউনাইটেডও আগ্রহ প্রকাশ করেছিল। তবে গত মৌসুমে লাইপজিগের জার্সিতে ২১ গোল এবং ছয়টি অ্যাসিস্ট করা এই স্লোভেনিয়ান স্ট্রাইকার হুবেন আমুরির কোচিংয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকেই বেছে নেন।

ম্যানচেস্টার ইউনাইটেড দীর্ঘদিন ধরে নিজের পুরনো গৌরব ফিরিয়ে আনার অপেক্ষায়। সর্বশেষ লিগ শিরোপা তারা জিতেছিল এক দশক আগে। তবে আমুরির কোচিংয়ে সেসকো সেখানে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন।

“ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাস অবশ্যই অত্যন্ত গর্বের বিষয়, তবে আমাকে সবচেয়ে বেশি উত্সাহিত করেছে এর ভবিষ্যৎ,” বলেছেন সেসকো।

“আমরা যখন এই প্রকল্প নিয়ে আলোচনা করেছি, তখন বুঝতে পেরেছিলাম যে বড় ট্রফির জন্য লড়াই করতে এখানে প্রয়োজনীয় সব উপাদান আছে। এখানে আসার পর থেকেই আমার মনে ইতিবাচক অনুভূতি কাজ করছে।”

জাতীয় দলের হয়ে ৪১টি ম্যাচ খেলা সেসকো আন্তর্জাতিক ফুটবলে ২০২১ সালে অভিষেকের পর থেকে ১৬টি গোল করেছেন, যা তাকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ আক্রমণাত্মক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে

ক্রিকেট

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রিকেট

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে কথা

ক্রিকেট

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে দাঁড়ানোটা

ক্রিকেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসার