BN

মদ্রিচ আজীবন রেয়াল মাদ্রিদের অংশ হবেন

মদ্রিচ আজীবন রেয়াল মাদ্রিদের অংশ হবেন

নতুন ক্লাব এসি মিলানে যোগ দিলেও রেয়াল মাদ্রিদ এখনো লুকা মদ্রিচের হৃদয়ের

নতুন ক্লাব এসি মিলানে যোগ দিলেও রেয়াল মাদ্রিদ এখনো লুকা মদ্রিচের হৃদয়ের খুব কাছে। সান্তিয়াগো বার্নাবেউর প্রতি তার ভালোবাসা অমোঘ—ক্রোয়াট প্লেমেকার এখনও সেখানে নিজের ঠিকানা হিসেবেই দেখেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মদ্রিচ রেয়ালের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন। ১৩ বছরের ক্যারিয়ারে ইউরোপের সফলতম ক্লাবের হয়ে তিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং অসংখ্য শিরোপা।

গত মৌসুম শেষে বার্নাবেউ ছাড়ার পর এসি মিলানে যোগ দেন মদ্রিচ। সেরি আ’-তে অভিষেকে বারির বিপক্ষে ২-০ জয়ের ম্যাচে নিজেকে মেলে ধরেন ক্রোয়াট মিডফিল্ডার। নতুন চ্যালেঞ্জ নিলেও তার মনের এক কোণে রেয়াল মাদ্রিদের জন্য জায়গা এখনও অটুট।

মদ্রিচ বলেছেন, “যার শুরু আছে, তার শেষও আছে। আমার রেয়াল মাদ্রিদে অভিযান শেষ হয়েছে, কিন্তু রেয়াল আমার কাছে সবসময় নিজের বাড়ির মতো। এটা সবসময় আমার ঠিকানা থাকবে। আমি আজীবন কৃতজ্ঞ থাকব।”

অধিকাংশ সমসাময়িক খেলোয়াড় অনেক আগেই ফুটবলকে বিদায় জানিয়েছেন, কিন্তু খেলাটির প্রতি মদ্রিচের গভীর ভালোবাসা তাকে শীর্ষ পর্যায়ে লড়াই চালিয়ে যেতে উৎসাহিত করছে।

তিনি যোগ করেন, “আমি নতুন চ্যালেঞ্জ খুঁজছি, কারণ খেলার প্রতি ভালোবাসা আমাকে প্রতিযোগিতামূলক পর্যায়ে রাখে। যা করছি, তার প্রতি ভালোবাসা ও অনুপ্রেরণা এখনও আমার আছে।”

সর্বশেষ সংবাদ

বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয় পেয়েছেন হোয়ান লাপোর্তা। ৬৮

আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখতে চাইছে না ইরান।

বিসিবি নির্বাচন নিয়ে চলমান অস্থিরতার মাঝেই এবার বিশ্বকাপে বাংলাদেশের

ফুটবল

বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয় পেয়েছেন হোয়ান লাপোর্তা। ৬৮ শতাংশের

ফুটবল

আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখতে চাইছে না ইরান। খেলোয়াড়দের

ক্রিকেট

বিসিবি নির্বাচন নিয়ে চলমান অস্থিরতার মাঝেই এবার বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ

ক্রিকেট

প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়লেও দ্বিতীয় ম্যাচেই রাজকীয়ভাবে ঘুরে দাঁড়াল