BN

রিয়াল মাদ্রিদের মানদণ্ডে ভিনিসিউসের আচরণ ঠিক নয়

রিয়াল মাদ্রিদের মানদণ্ডে ভিনিসিউসের আচরণ ঠিক নয়

রেয়াল ওবিয়েদোর বিপক্ষে ম্যাচে ভিনিসিউস জুনিয়রের আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন রেয়াল

রেয়াল ওবিয়েদোর বিপক্ষে ম্যাচে ভিনিসিউস জুনিয়রের আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন রেয়াল মাদ্রিদের প্রাক্তন স্পোর্টিং ডিরেক্টর প্রেদ্রাগ মিয়াইতোভিচ।

৩-০ ব্যবধানের জয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল বা অ্যাসিস্টের চেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে রেফারি ও দর্শকদের প্রতি তার ‘আপত্তিকর ইঙ্গিত’। দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর কিলিয়ান এমবাপের গোলের সহায়তায় নিজেও একটি গোল করেন ভিনিসিউস।

একপর্যায়ে তিনি ওবিয়েদোর সমর্থকদের দিকে দুই আঙুল দেখিয়ে ইঙ্গিত দেন, যা বোঝাতে পারে যে তারা দীর্ঘদিন ধরে দ্বিতীয় ডিভিশনে খেলেছে।

মিয়াইতোভিচ দীর্ঘদিন ধরেই ভিনিসিউসের আচরণ নিয়ে সরব। এবার তিনি আরও স্পষ্টভাবে মন্তব্য করেন, “শাবি আলোন্সো পরিষ্কার করেছেন যে প্রতিষ্ঠিত খেলোয়াড়দেরই তিনি দলে চান। আনচেলত্তির সময় ভিনিসিউসের শক্ত অবস্থান ছিল, কিন্তু শাবি তার অতীতের কোনো বিষয় পাত্তা দিচ্ছেন না।”

তিনি আরও যোগ করেন, “কিছু বিষয় কখনও বদলায় না। আমার দৃষ্টিতে, এই আচরণ রেয়াল মাদ্রিদের জার্সির সঙ্গে মানানসই নয়। খেলোয়াড়কে সবসময় সবার সঙ্গে লড়াই করে নিজেকে প্রমাণ করতে হবে। ভিনিসিউস অসাধারণ খেলোয়াড়, তবে এখানে থাকার জন্য সে উপযুক্ত কিনা তা আমাদের বিবেচনা করতে হবে।

সর্বশেষ সংবাদ

ইরানের অভ্যন্তরীণ সংকট এবং দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর পর

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে টানা দুই ম্যাচ একাদশের বাইরে থাকতে

১৮৭৭ সালের মার্চ মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু

ফুটবল

ইরানের অভ্যন্তরীণ সংকট এবং দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর পর উদ্ভূত

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে টানা দুই ম্যাচ একাদশের বাইরে থাকতে হওয়ায়

ক্রিকেট

১৮৭৭ সালের মার্চ মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হয়েছিল

ক্রিকেট

টানা দুই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে