BN

আর্সেনালে দীর্ঘ মেয়াদি চুক্তিতে সালিবা

আর্সেনালে দীর্ঘ মেয়াদি চুক্তিতে সালিবা

ফরাসি ডিফেন্ডার উইলিয়াম সালিবার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জনে আপাতত ইতি টানল

ফরাসি ডিফেন্ডার উইলিয়াম সালিবার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জনে আপাতত ইতি টানল আর্সেনাল। দীর্ঘমেয়াদী চুক্তিতে লন্ডনের ক্লাবেই থেকে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার এক বিবৃতিতে আর্সেনাল সালিবার নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। যদিও মেয়াদ সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে ইএসপিএনের খবর অনুযায়ী, ২৪ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের চুক্তি নবায়ন হয়েছে ২০৩০ সালের জুন পর্যন্ত।

২০০৪ সালের পর থেকে প্রিমিয়ার লিগ শিরোপার দেখা পায়নি আর্সেনাল। সেই দীর্ঘ খরা কাটানোর লড়াইয়ে মিকেল আর্তেতার দলের অন্যতম ভরসা সালিবা। ইতিমধ্যেই ক্লাবটির হয়ে ১৪০ ম্যাচ খেলেছেন তিনি, করেছেন ৭ গোল ও ৩ অ্যাসিস্ট।

রক্ষণের শক্ত ভিত গড়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইসের সঙ্গে, যিনি গত জুনে নিজের চুক্তি নবায়ন করেছেন ২০২৯ সাল পর্যন্ত।

সর্বশেষ সংবাদ

নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এখনো ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি।

আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার দেখা যাচ্ছে।

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির গ্যালারিতে ভিনিসিউস জুনিয়রকে বিদ্রুপ করে

ক্রিকেট

নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এখনো ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি। তাই

ক্রিকেট

আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার দেখা যাচ্ছে। ঘরের

ফুটবল

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির গ্যালারিতে ভিনিসিউস জুনিয়রকে বিদ্রুপ করে ঝোলানো

ক্রিকেট

ভারতীয় ক্রিকেটের তিন সংস্করণেই এখন সবচেয়ে বড় ত্রাতা জাসপ্রিত বুমরাহ।