BN

গোড়ালের চোটে ফ্রান্স দলে নেই এমবাপে

গোড়ালের চোটে ফ্রান্স দলে নেই এমবাপে

ছন্দে থাকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের চোটকে প্রাথমিকভাবে গুরুতর মনে করছে না তার

ছন্দে থাকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের চোটকে প্রাথমিকভাবে গুরুতর মনে করছে না তার ক্লাব রেয়াল মাদ্রিদ।

আন্তর্জাতিক বিরতির এক ম্যাচ খেলার পরই ছিটকে গেছেন এমবাপে। গোড়ালির চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে আইসল্যান্ডের বিপক্ষে ফ্রান্স তাকে পাচ্ছে না।

ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) শনিবার এক বিবৃতিতে জানায়, এমবাপেকে দলের বাইরে রাখা হয়েছে এবং সোমবারের ম্যাচে রেয়াল মাদ্রিদের ফরোয়ার্ডের জায়গায় কাউকে ডাকবেন না তারা।

প্যারিসে শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানের বিপক্ষে ফ্রান্সের ৩-০ ব্যবধানে প্রথম গোলটি করেন এমবাপে। দলের দ্বিতীয় গোলেও অবদান রাখেন তিনি।

চলতি মৌসুমে অসাধারণ ছন্দে এগোচ্ছেন এমবাপে। টানা ১০ ম্যাচে গোলের দেখা পেয়েছেন তিনি। ক্লাব ও দেশের হয়ে এই মৌসুমে ১৫ ম্যাচে ১৭ গোল করেছেন, শুধুমাত্র একটি ম্যাচে গোল করতে পারেননি।

ম্যাচের পর ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম জানিয়েছিলেন, এমবাপে আগের চোটের স্থানে আবার আঘাত পেয়েছেন। এ কারণে আইসল্যান্ডের বিপক্ষে তার খেলা নিয়ে সংশয় ছিল। শনিবার এফএফএফ জানিয়েছে, এমবাপে জাতীয় দল ছেড়ে ক্লাব রেয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন।

ফরাসি গণমাধ্যম লিখেছে, এই ফরোয়ার্ডের চোটকে প্রাথমিকভাবে গুরুতর মনে করছে না রেয়াল মাদ্রিদ।

তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইউক্রেন।

সর্বশেষ সংবাদ

নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এখনো ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি।

আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার দেখা যাচ্ছে।

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির গ্যালারিতে ভিনিসিউস জুনিয়রকে বিদ্রুপ করে

ক্রিকেট

নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এখনো ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি। তাই

ক্রিকেট

আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার দেখা যাচ্ছে। ঘরের

ফুটবল

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির গ্যালারিতে ভিনিসিউস জুনিয়রকে বিদ্রুপ করে ঝোলানো

ক্রিকেট

ভারতীয় ক্রিকেটের তিন সংস্করণেই এখন সবচেয়ে বড় ত্রাতা জাসপ্রিত বুমরাহ।