BN

শোমিত থাকছেন না প্রথম একাদশে

শোমিত থাকছেন না প্রথম একাদশে

দলের সঙ্গে পর্যাপ্ত সময় ধরে প্রস্তুতি নিতে না পারায় এই মিডফিল্ডারকে শুরু

দলের সঙ্গে পর্যাপ্ত সময় ধরে প্রস্তুতি নিতে না পারায় এই মিডফিল্ডারকে শুরু থেকেই সেরা একাদশে না রাখার ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।

কানাডা থেকে ফিরে মাত্র এক দিন দলের সঙ্গে অনুশীলন করতে পেরেছেন শোমিত সোম। তাই নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রথম একাদশে তার স্থান পাওয়া নিয়ে আগ থেকেই শঙ্কা ছিল। অনুমিতভাবেই এই মিডফিল্ডারকে বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছেন হাভিয়ের কাবরেরা।

জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার রাত ৮টায় নেপালের সঙ্গে মাঠে নামবে বাংলাদেশ। ২০২০ সালের এই দিনে এই স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছিল স্বাগতিকরা। দুই দলের সর্বশেষ মুখোমুখি ম্যাচ হয়েছিল গত সেপ্টেম্বরে কাঠমাণ্ডুতে, যা গোলশূন্য ড্র-তে শেষ হয়।

আগামী ১৮ নভেম্বর একই মাঠে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য নিজেদের ফর্ম ধরে রাখতে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলছেন জামাল-জায়ানরা।

গত সোমবার ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরে দলের সঙ্গে দুই দিন অনুশীলন করতে পারা লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী থাকছেন প্রথম একাদশে।

শুরুর একাদশ

মিতুল মারমা, তপু বর্মন, কাজী তারিক রায়হান, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে যে দাপট আর্সেনাল দেখিয়েছিল, নকআউট

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন

নারী বিপিএলের প্রথম আসর নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে বেশ উন্মাদনা

ফুটবল

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে যে দাপট আর্সেনাল দেখিয়েছিল, নকআউট পর্বের

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন নাহিদ

ক্রিকেট

নারী বিপিএলের প্রথম আসর নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে বেশ উন্মাদনা ছিল।

ফুটবল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনা আর পাল্টাপাল্টি হামলার