BN

তারকা ছাড়াও তরুণদের আত্মবিশ্বাসে দেশম মুগ্ধ

তারকা ছাড়াও তরুণদের আত্মবিশ্বাসে দেশম মুগ্ধ

ফ্রান্স কোচ দিদিয়ে দেশম মনে করছেন, আক্রমণভাগে বিকল্প হতে পারেন জঁ ফিলিপ

ফ্রান্স কোচ দিদিয়ে দেশম মনে করছেন, আক্রমণভাগে বিকল্প হতে পারেন জঁ ফিলিপ মাতেতা ও উগো একিটিকে।

কিলিয়ান এমবাপে এবং উসমান দেম্বেলের মতো তারকাদের অনুপস্থিতিতেও জ্বলে উঠেছেন মাতেতা ও একিটিকে। আজারবাইজানের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয়ের মাধ্যমে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করেছে ফ্রান্স। এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে জিতে চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত হওয়ায় রবিবার দ্বিতীয় সারির দল নামিয়েছেন দেশম।

শুরুর কিছুটা চাপের পরও প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বাছাই পর্বের শীর্ষে থেকে তারা শেষ করেছে।

ফ্রান্সের হয়ে গোল করেছেন মাতেতা এবং আকলিউচে; আর একটি গোল এসেছে আজারবাইজানের আত্মঘাতী থেকে। দলে ১১ পরিবর্তন আনার পরও দুই গোল ব্যবধানে জয় পাওয়ায় খুশি ছিলেন দেশম।

দেশম বলেন, “আমরা প্রতি ম্যাচে গড়ে দুইটির বেশি গোল করছি, যা খুবই ভালো। মাতেতা ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার শুরু একাদশে নেমে হেডে চমৎকার গোল করেছে। এটা তার জন্য এবং দলের জন্য দারুণ।”

তিনি আরও বলেন, “একিটিকের আত্মবিশ্বাস বাড়ছে। সে দ্রুতগতির একজন তরুণ খেলোয়াড়, স্ট্যামিনা রয়েছে মাঠজুড়ে নিজের খেলা দেখাতে পারে। প্রতিপক্ষের রক্ষণ ভেদ করার ক্ষমতা তার আছে। সামনের দিনগুলোতে আক্রমণভাগের জন্য এরা দুইজন বিকল্প হিসেবে আমাদের বিবেচনায় থাকবে।”

সর্বশেষ সংবাদ

ম্যানচেস্টার সিটির দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে যোগ

আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি

আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই

ফুটবল

ম্যানচেস্টার সিটির দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে যোগ হলো

ক্রিকেট

আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল

ক্রিকেট

আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই শুরু

ক্রিকেট

ঘরোয়া ক্রিকেটে মারকুটে ব্যাটিং আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সামর্থ্যের প্রমাণ দিয়ে