BN

দেশের মাটিতে বিশ্বকাপের ট্রফি প্রদর্শনীর আগমন

দেশের মাটিতে বিশ্বকাপের ট্রফি প্রদর্শনীর আগমন

ফিফা বিশ্বকাপ-২০২৬-এর মূল ট্রফি দেখার এবং তার সঙ্গে ছবি তোলার সুযোগ পেতে

ফিফা বিশ্বকাপ-২০২৬-এর মূল ট্রফি দেখার এবং তার সঙ্গে ছবি তোলার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। এই বিশেষ সুযোগটি দিচ্ছে জনপ্রিয় পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকা-কোলা, যারা বাংলাদেশে ট্রফিটি নিয়ে আসছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো এটি অনুষ্ঠিত হবে তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই।

বিশ্বকাপ ট্রফি বৈশ্বিক সফরের অংশ হিসেবে ৩০টি ফিফার সদস্য দেশে ঘুরবে, মোট ৭৫টি স্থানে। প্রায় ১৫০ দিনের এই সফরে ফুটবলভক্তরা একবারের জন্য হলেও মূল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন। বাংলাদেশে ট্রফিটি পৌঁছাবে ১৪ জানুয়ারি, ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’-র অংশ হিসেবে।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য কোকা-কোলা চালু করেছে একটি ইন্টারঅ্যাকটিভ ক্যাম্পেইন ‘আন্ডার দ্য ক্যাপ’। এই ক্যাম্পেইনের মাধ্যমে ফ্যানরা ট্রফি দেখার টিকেট জেতার সঙ্গে সঙ্গে ট্রফির সঙ্গে ছবি তুলতেও পারবেন।

ক্যাম্পেইনে অংশ নিতে হবে কেবল এক লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে। কোড স্ক্যান করলে ফিফার ট্রফি ট্যুরের অফিশিয়াল ওয়েবপেজে নিয়ে যাবে। সেখানে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে ফিফা সম্পর্কিত একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে। প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা জিতবেন ট্রফি দেখার টিকেট।

এই প্রোমো অফার শুরু হয়েছে ১৫ নভেম্বর ২০২৫ থেকে এবং চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতি ৯০ মিনিটে একবার করে জেতার সুযোগ থাকবে।

কোকা-কোলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেন, “ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের আবেগের কারণে আমরা এই উদ্যোগ নিয়েছি। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর ভক্তদের খেলার উত্তেজনা এবং আবেগকে আরও কাছ থেকে অনুভব করার সুযোগ করে দেবে।”

তিনি আরও যোগ করেন, “ফুটবল ম্যাচের সময় যে উত্তেজনা, আবেগ ও প্রত্যাশা তৈরি হয়, সেই অনুভূতিগুলো উদযাপনের জন্যই এই মূল ট্রফি বাংলাদেশে আনা হচ্ছে।”

সর্বশেষ সংবাদ

বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয় পেয়েছেন হোয়ান লাপোর্তা। ৬৮

আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখতে চাইছে না ইরান।

বিসিবি নির্বাচন নিয়ে চলমান অস্থিরতার মাঝেই এবার বিশ্বকাপে বাংলাদেশের

ফুটবল

বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয় পেয়েছেন হোয়ান লাপোর্তা। ৬৮ শতাংশের

ফুটবল

আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখতে চাইছে না ইরান। খেলোয়াড়দের

ক্রিকেট

বিসিবি নির্বাচন নিয়ে চলমান অস্থিরতার মাঝেই এবার বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ

ক্রিকেট

প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়লেও দ্বিতীয় ম্যাচেই রাজকীয়ভাবে ঘুরে দাঁড়াল